ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনে আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের Logo বায়তুল মোকাররম এলাকায় অভিযান: দেশীয় অস্ত্রসহ ছয়জন গ্রেফতার Logo লেককে কোনোভাবেই ধানমন্ডিবাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক Logo সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। Logo সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে UNOPS প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা Logo যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে Logo নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিজিবি, এনএসআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৩৫,০০০ লিটার ফার্নেস ওয়েল এবং ৯,০০০ লিটার ডিজেল জব্দ Logo মাতৃত্বের বন্ধন ও আবেগ প্রতিটি মানুষের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo বাহুবলে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ টাকা জরিমানা।

তারুণ্যের উৎসব বিপিএল ক্রিকেট উৎসবে সবুজের বার্তা: সকল উৎসব পরিবেশবান্ধব করতে আহ্বান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে

তারুণ্যের উৎসব বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-কে পরিবেশবান্ধব করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় একাধিক কার্যক্রম বাস্তবায়ন করেছে। মাঠের ভেতরে ও বাইরে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইকো-ফ্রেন্ডলি প্ল্যাকার্ড ও প্রপস ব্যবহারের পাশাপাশি ‘চার’ ও ‘ছক্কা’ উদযাপনের উপকরণেও পরিবেশবান্ধব বার্তা সংযোজন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচে প্রতিটি দলের অধিনায়কের মধ্যে গাছ উপহার বিনিময়ের ব্যবস্থা রাখা হয়, যা পরিবেশ সচেতনতার প্রতীক হিসেবে কাজ করেছে।  ম্যাচ চলাকালীন এল-শেপ বিজ্ঞাপন ও থিমেটিক টিভিসি সম্প্রচার করা হয়, যেখানে জিরো ওয়েস্ট ক্যাম্পেইন, সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন, বায়ু ও শব্দদূষণ রোধের বার্তা ছিলো। ঢাকা, সিলেট ও চট্টগ্রামের তিনটি ভেন্যুতে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্নার স্থাপন করা হয়। এসব কর্নারে পরিবেশ সংরক্ষণ কার্যক্রম প্রদর্শনের পাশাপাশি দর্শকদের পরিবেশবান্ধব কার্যক্রমে সম্পৃক্ত করা হয়। পরিবেশ দূষণ রোধে ইন্টারঅ্যাক্টিভ বিন স্থাপন করা হয়, যেখানে রঙ চিহ্নিত বিনের মাধ্যমে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। ম্যাচ চলাকালীন রেডিওতে পরিবেশ সচেতনতামূলক বার্তা সম্প্রচারের জন্য জনপ্রিয় আরজেদের এনডোর্সমেন্ট যুক্ত করা হয়েছে। এছাড়া, বিপিএল সংশ্লিষ্ট ফেসবুক, ইউটিউব ও টিকটক প্ল্যাটফর্মে পরিবেশ সচেতনতা বিষয়ক বার্তা প্রচার ও বুস্টিং করা হয়। এই উদ্যোগের মাধ্যমে বিপিএল ২০২৫ কেবল একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, বরং একটি পরিবেশ সচেতনতামূলক উৎসবে রূপ নেয়, যা তরুণদের পরিবেশ রক্ষায় উৎসাহিত করেছে। ক্রিকেট, ফুটবলসহ খেলাধুলা, সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ সকল প্রকার অনুষ্ঠান পরিবেশ বান্ধব ভাবে আয়োজন করতে  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনে আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের

তারুণ্যের উৎসব বিপিএল ক্রিকেট উৎসবে সবুজের বার্তা: সকল উৎসব পরিবেশবান্ধব করতে আহ্বান

আপডেট সময় ১২:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫