ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

বহুমুখী পাটজাত পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

আজ ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকালে বিসিক আঞ্চলিক কার্যালয়, শিববাড়ি মোড়ে বহুমুখী পাটজাত পণ্য মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশিরউদ্দীন মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিনান্স) জনাব আবু রায়হান মোহাম্মদ সালেহ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে উপস্থিত সবাইকে সালাম ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, খুলনা এক সময় পাটজাত পণ্যের শিল্পনগরী হিসেবে পরিচিত ছিল। কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানগুলো রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠান চালুর পাশাপাশি পাটজাত পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে। বহুমুখী পাটজাত পণ্য মেলার একবারের স্লোগান “এসো দেশ বদলায়’ পৃথিবী বদলায়”। সারা বিশ্বের একটি বড় সমস্যা পলিথিন ব্যবহার। আমরা যদি যদি পলিথিনের পরিবর্তে পাটজাত পণ্য ব্যবহার করি তাহলে কিন্তু দেশ বদলের সাথে সাথে পৃথিবীও বদলানো সম্ভব। খুলনায় তিন দিনব্যাপী অনুষ্ঠিত বহুমুখী পাটজাত পণ্য মেলায় একহাজার দশ জন উদ্যোক্তা উদ্যোক্তা অংশ নিয়েছে। মেলায় আগত উদ্যোক্তাদের ভালো কোয়ালিটির প্রোডাক্ট এর জন্য প্রশংসা করেন। তিনি বলেন ভালো প্রোডাক্ট ভালো দামে বিক্রি হয়, এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ই সন্তুষ্ট হয়। এ ধরণের মেলার মাধ্যমে অনুপ্রাণিত হয়ে দেশে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে। অর্থনৈতিকভাবে দেশ সমৃদ্ধ হবে। তিনি বহুমুখী পাটজাত পণ্য মেলা ২০২৫ এর সফলতা কামনা করেন। এসময় পাট অধিদপ্তরের অতিরিক্ত সচিব জনাব জিনাত আরা এবং খুলনা বিভাগীয় কমিশনার জনাব মোঃ ফিরোজ সরকার-সহ সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

বহুমুখী পাটজাত পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার

আপডেট সময় ০৮:১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫