ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

অনলাইন অ্যাপ চালু বিদেশিদের Visa on Arrival (VoA) প্রাপ্তিকে দ্রুত ও সহজতর করবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬১২ বার পড়া হয়েছে

ঢাকা (১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি.): স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী এনডিসি, পিএসসি (অব.) বলেছেন, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন বিভাগ কর্তৃক Visa on Arrival (VoA)/ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ চালু একটি অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। এটি বিদেশি নাগরিকদের Visa on Arrival (VoA)/ট্রানজিট ভিসা প্রাপ্তিকে দ্রুত ও সহজতর করবে যা প্রকারান্তরে এসবি ইমিগ্রেশনের সেবা প্রদান কার্যক্রমকে আরো উন্নত করবে। উপদেষ্টা আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে SB Immigration কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য Visa on Arrival (VoA)/ট্রানজিট ভিসা আবেদনে Online App-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের Visa on Arrival (VoA)/ট্রানজিট ভিসা প্রাপ্তি সহজতর ও দ্রুততর করার লক্ষ্যে এসবি, ইমিগ্রেশন এর এই উদ্যোগ বাংলাদেশে আগত বিদেশিদের ভ্রমণ সুবিধা প্রদানের গুণগত মানকে আরো উন্নত করবে। তিনি বলেন, বর্তমানে বিদেশি যাত্রীগণ বিমানবন্দরে অবতরণের পর VoA/ট্রানজিট ভিসা প্রাপ্তির জন্য কাগজে কলমে আবেদন সাবমিট করে অপেক্ষমান থাকেন। এতে ভিসা প্রাপ্তিতে দীর্ঘ সময় (৪৫ মিনিট থেকে ১ ঘন্টা) লেগে যায়। তিনি আরো বলেন, Online Visa Application App চালু হলে বিদেশি যাত্রীগণ যাত্রার পূর্বেই VoA/ট্রানজিট ভিসা গ্রহণ করতে পারবেন এবং বিমান বন্দরে অবতরণের পরে VoA Desk-এ ইস্যুকৃত ভিসার QR Code প্রদর্শন করে সঙ্গে সঙ্গে ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। পাশাপাশি সোনালী ব্যাংক পিএলসি এর Payment Gateway এর মাধ্যমে VoA/ট্রানজিট ভিসা এর ফি গ্রহণ করে দ্রুততার সঙ্গে ভিসা প্রদান কার্যক্রম সহজতরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এতে সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগতে পারে। লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পাসপোর্ট যাতে সহজে পাওয়া যায় সে কারণে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেয়ায় চিন্তাভাবনা হচ্ছে৷ ভেরিফিকেশন থাকলেও যাতে আরও সহজে পাসপোর্ট পাওয়া যায় সেই চেষ্টা করছি৷ তবে ভেরিফিকেশন বাদ দেয়ার চেষ্টাই থাকবে। প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএম, অতিরিক্ত আইজিপি (এসবি) মোঃ গোলাম রসুল-সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

অনলাইন অ্যাপ চালু বিদেশিদের Visa on Arrival (VoA) প্রাপ্তিকে দ্রুত ও সহজতর করবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৮:০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫