ঢাকা ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা Logo বাংলাদেশ-ফ্রান্স গভীর ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছে Logo পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক  Logo উত্তরখানে ঈদগাহ্ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অসহায় হতদরিদ্র লোকদের মাঝে ভিজিএফ চাল বিতরণ। Logo খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ব্যপক ইতিবাচক প্রভাব পড়বে – আমির খসরু মাহমুদ চৌধুরী

পিরোজপুরে ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহের উদ্বোধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহ করা শুরু হয়েছে। শিক্ষার্থীদের কাছে সরাসরি সদস্য ফরম বিতরণ করবে ছাত্র সংগঠনটি। যা সংগ্রহ করা যাবে আগামী ১০ কার্যদিবস পর্যন্ত। বৃহস্পতিবার দুপুর ১২ টায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে এ সদস্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের সদস্য হতে শিক্ষার্থীদের ভীড় দেখা যায়। আনন্দ উত্তেজনার সাথে সদস্য ফরম সংগ্রহ করছে সাধারন শিক্ষার্থীরা।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি রিয়াদ-উর-রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, জুয়েল হোসেন, পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজীর রশিদ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি রিয়াদ-উর-রহমান বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অংশগ্রহণ ছিল।  ছাত্র সমাজের বিপক্ষে যারা কাজ করেছে, তারা নিষিদ্ধ ও গুপ্ত ছাত্র সংগঠনের সাথে ছিল। ফলে নিষিদ্ধ ছাত্র সংগঠনের কেউই ছাত্র দলের সদস্য সংগ্রহের ভিতরে অংশ নিতে পারবে না। ৩১ দফা কার্যক্রমের পরে সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে  সদস্য সংগ্রহের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। সেই কার্যক্রমের অংশ হিসেবেই আজ পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ 

পিরোজপুরে ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহের উদ্বোধন

আপডেট সময় ০৯:৪৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫