ঢাকা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা Logo বাংলাদেশ-ফ্রান্স গভীর ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছে Logo পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক  Logo উত্তরখানে ঈদগাহ্ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অসহায় হতদরিদ্র লোকদের মাঝে ভিজিএফ চাল বিতরণ। Logo খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ব্যপক ইতিবাচক প্রভাব পড়বে – আমির খসরু মাহমুদ চৌধুরী Logo ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব

ঈদের পর কঠোর আন্দোলনে নামছে ইমরান খানের দল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে

আগামী ঈদুল ফিতরের পরে সরকারবিরোধী কঠোর আন্দোলনে নামার কথা জানিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দেশটির ক্ষমতাসীন দুটি দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই তথ্য জানালেন পিটিআইয়ের নেতা শওকত ইউসুফজাই। সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ইউসুফজাই বলেন, দুই ক্ষমতাসীন জোটের অংশীদারদের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্ব ইঙ্গিত দেয় যে সরকারের পতন আসন্ন, সম্ভবত ঈদের আগেই। তিনি আরও বলেন, পিপিপি ও পিএমএল-এন দুর্বল শাসনের জন্য একে অপরকে দোষারোপ করছে। পিপিপি পিএমএল-এনকে অ-কর্মক্ষমতার জন্য অভিযুক্ত করে, অন্যদিকে পিএমএল-এন দাবি করে পিপিপি সিন্ধুতে ব্যর্থ হয়েছে। দুই দলই একে অপরের সম্পর্কে সত্য কথা বলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন।

ঈদের পর কঠোর আন্দোলনে নামছে ইমরান খানের দল

আপডেট সময় ১২:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫