ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৫

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৮৭ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট: আজ (২৪ ফেব্রুয়ারি ২০২৫) বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষতা অর্জনে ফায়ারিং এ দক্ষতা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন, যা সেনাসদস্যদের মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর সেনাবাহিনীর এই ফায়ারিং প্রতিযোগিতা সেনাসদস্যদের কাঙ্খিত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি মত প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সদর দপ্তর ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই ফায়ারিং প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সকল ফরমেশন, লজিস্টিকস্ এরিয়া, ৫টি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ সর্বমোট ১৭টি দল অংশগ্রহণ করে। বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতায় ৩৩ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ৭ স্বতন্ত্র এডিএ ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। উক্ত প্রতিযোগিতায় সৈনিক মোঃ রাজু সরদার, ১১ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ ফায়ারার, সৈনিক (ওসিইউ) মোঃ জুবায়ের আলী, ৬ স্বতন্ত্র এডিএ বিগ্রেড দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার এবং লেফটেন্যান্ট সামিয়া রহমান, ৫৫ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ মহিলা ফায়ারার হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও, সেনাবাহিনী প্রধান সিএএস ট্রফি ফায়ারিং প্রতিযোগিতা ২০২৪ এর মাইনর ইউনিট সমূহের মধ্যে চ্যাম্পিয়ন এডহক ৪৭ মর্টার রেজিমেন্ট আর্টিলারি, রানারআপ সদর দপ্তর ১০৫ পদাতিক ব্রিগেড এবং মেজর ইউনিট সমূহের মধ্যে চ্যাম্পিয়ন ১ ইস্ট বেংগল রেজিমেন্ট, রানারআপ ২৯ ইস্ট বেংগল রেজিমেন্ট এবং ব্যক্তিগতভাবে ছয়জন শ্রেষ্ঠ ফায়ারারদের’কে পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়াসহ বিভিন্ন ফরমেশন ও সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, সাভার সেনানিবাসের সকল অফিসার, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্য এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৫

আপডেট সময় ১১:২০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫