ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন Logo পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিষ্ট্রেশন শুরু; দ্রুত ও নিরবচ্ছিন্ন যাতায়াতে উন্মোচিত হচ্ছে নতুন দিগন্ত Logo দায়িত্বশীল ও গণতান্ত্রিক সরকারের অন্যতম অঙ্গীকার হলো নীতিনির্ধারণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রমাণনির্ভরতা নিশ্চিত করা। Logo পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতা বাড়ানোর আগ্রহ Logo বাউফলে জমি বিরোধে নিহত উজ্জল নিরপরাধ—স্থানীয়দের অভিযোগ Logo মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, এমপি। Logo জার্মান সংসদ (Bundestag)-এর পরিবেশ কমিটির প্রতিনিধিদলের সাথে পরিবেশ মন্ত্রীর বৈঠক Logo শিক্ষা সচিব বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন Logo রাঙ্গামাটির দুর্গম বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৭৪ লিটার পেট্রোল জব্দ

ঢাকা মহানগরে শপিংমলকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি প্রসঙ্গে ব্রিফিং অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • ৫৭৮ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক: আজ (৪ মার্চ ২০২৫ খ্রি.) রাত ০৮.৪৫ ঘটিকায় গুলশান-১ এ অবস্থিত পুলিশ প্লাজায় ঢাকা মহানগরে শপিংমলকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি প্রসঙ্গে ব্রিফিং করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার(ডিবি) রেজাউল করিম মল্লিক।
অতিরিক্ত পুলিশ কমিশনার(ডিবি) বলেন, গুলশান, বনানী, ডিএনসিসি-১, ডিএনসিসি-২ এর মধ্যে যেসব মার্কেট পড়ে সেসব মার্কেট আমি ঘুরে এসেছি। প্রতিটি মার্কেটে নিরাপত্তা বজায় রয়েছে। ডিএমপি থেকে যে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে সেই পরিকল্পনা মোতাবেক আমি ক্রেতা, দোকানদার এবং মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। তারা নিরাপত্তা ব্যবস্থায় আস্থা প্রকাশ করেছেন ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। জনগণের নিরাপত্তায় অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী এবং ডিবি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আমরা পবিত্র রমজান মাসে যেন আমাদের সর্বোচ্চ সেবা দিয়ে যেতে পারি, আসন্ন পবিত্র ঈদুল ফিতর যেন আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি এজন্য সকলকে এগিয়ে আসতে হবে। জনগণের জান-মালের নিরাপত্তাসহ ঢাকা মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, ঢাকা মহানগরের প্রতিটি জায়গায় আমাদের ফুট পেট্রোল রয়েছে, চেক পোস্ট রয়েছে, ডিবি পুলিশ রয়েছে, হোন্ডা পার্টি রয়েছে। জনগণের সার্বিক নিরাপত্তার জন্য আমরা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি।
ব্রিফিংয়ের আগে অতিরিক্ত পুলিশ কমিশনার(ডিবি) গুলশান পুলিশ প্লাজা কনকর্ডের কয়েকটি ফ্লোরে ক্রেতা ও দোকান মালিকদের সাথে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে কথা বলেন।
ব্রিফিংয়ের ডিএমপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ঢাকা মহানগরে শপিংমলকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি প্রসঙ্গে ব্রিফিং অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:১৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫