ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পেট্রোল অকটেনের যে মজুদ আছে আগামী দুই মাসেও সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র Logo কর্ণফুলী টানেলের আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিতে সেতু সচিবের মতবিনিময় ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন Logo শিক্ষামন্ত্রীর কাছে সিলেটের জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় চাইলেন শ্রমমন্ত্রী Logo সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ Logo যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার Logo অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর Logo দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন

লক্ষ্য ডিসেম্বর, ইসি কী প্রস্তুতি নিচ্ছে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:২৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ৫৮০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পথে ডিসেম্বরকে মাথায় রেখে অগ্রাধিকারমূলক সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছেন নির্বাচন কমিশন। তারই অংশ হিসেবে সীমানা পুননির্ধারণ, দল নিবন্ধন, জাতীয় ও স্থানীয় নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোট কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত বিষয়ে কমিটির সভা বৃহস্পতিবার। জুনের মধ্যে কাজ গুছিয়ে রাখার কথা জানালেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। ইতোমধ্যে উন্নয়ন সহযোগীদের ধাপে ধাপে কাজের অগ্রগতি তুলে ধরছেও নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটি। নিবন্ধিত দলসহ অংশীজনদের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ না করলেও বিএনপি ও জামায়াতে ইসলামী কমিশনের সঙ্গে বৈঠক করেছে। চলমান সংস্কার উদ্যোগের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ঘোষিত সময় ধরে এ প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে তফসিল ঘোষণার আগের কাজগুলো ধরে ধরে গুছিয়ে রাখা হচ্ছে। জুনে ভোটার তালিকার হালনাগাদ হওয়ার পাশাপাশি নতুন দল নিবন্ধন, সীমাানা নির্ধারণ, নীতিমালা-বিধিমালা প্রস্তুতসহ অগ্রাধিকারমূলক কাজগুলোর পরিকল্পনা মাফিক চলছে বলে জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। এ বিষয়ে তিনি বলেন, “নির্বাচনের জন্য যে প্রস্তুতি সেটা করার জন্য আমরা একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। যা দেখবেন তা পরিকল্পনারই অংশ, মূল কাজটা ইলেকশন ওরিয়েন্টেড।” গণঅভ্যুত্থানে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই উদ্যোগের মধ্যেই বিএনপি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন দাবি করে আসছে। নির্বাচন আয়োজন নিয়ে বিভিন্ন সময় কথা বলেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলো অল্প সংস্কারের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যাপারে একমত হলে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে বলে সম্প্রতি জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আর সংস্কার কার্যক্রম প্রসারিত হলে নির্বাচন আরও ছয় মাস পরে হতে পারে বলেও ধারণা দিয়েছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেট্রোল অকটেনের যে মজুদ আছে আগামী দুই মাসেও সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

লক্ষ্য ডিসেম্বর, ইসি কী প্রস্তুতি নিচ্ছে

আপডেট সময় ১০:২৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫