ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরে হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মধ্যনগরে গণ-সমাবেশ অনুষ্ঠিত। Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জন গ্রেফতার Logo হয়রানিমুক্ত কার্গো ব্যবস্থাপনা ও দ্রুত  BG 202 (B789) এর হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমানমন্ত্রীর Logo বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক Logo প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় টিকাদান কর্মসূচি এগিয়ে আনতে সক্ষম হয়েছি….স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo সচিবালয়ে হবে ২১ তলা ভবন, প্রতি বর্গমিটারে খরচ ৫৩ হাজার টাকা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদী কোর্সের উদ্বোধন: গণমাধ্যমে নৈতিকতার ওপর জোর তথ্য ও সম্প্রচার মন্ত্রীর Logo শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত Logo হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর Logo বেসরকারি খাতের উদ্যোক্তাদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

ক্লুলেস ছিনতাইসহ খুনের ঘটনায় জড়িত দুই সক্রিয় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ০৪ মে ২০২৫ খ্রি. রাজধানীর কাফরুল এলাকায় ক্লুলেস ছিনতাইসহ খুনের ঘটনায় জড়িত দুই সক্রিয় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাফরুল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। রেজাউল মুন্সি (৫৪) ও মোঃ মাসুদ রানা (৪১)। আজ রবিবার (৪ মে ২০২৫খ্রি.) দুপুর আনুমানিক ০২:৫৫ ঘটিকায় দারুসসালাম থানাধীন গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

কাফরুল থানা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল ২০২৫ খ্রি. ভিকটিম মোছাঃ শরীফা জব্বার (৬৪) তার স্বামীর সাথে মোহাম্মদপুর হতে অটোরিক্সাযোগে তাদের মেয়ের বাসা বনানী যাচ্ছিলেন। সকাল আনুমানিক ০৬:১০ ঘটিকায় মহাখালী বিএএফ শাহীন কলেজের প্রধান গেটের পূর্ব পাশে আনন্দ কনফেকশনারীর সামনের রাস্তায় পৌঁছালে হঠাৎ একটি প্রাইভেটকারযোগে ২/৩ জন ছিনতাইকারী শরীফা জব্বারের হাতে থাকা ভ্যানিটিব্যাগ ধরে আচমকা টান মারে। মোছাঃ শরীফা জব্বার আচমকা টানে রাস্তায় পড়ে যান এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছিনতাইকৃত ব্যাগের মধ্যে একটি নোকিয়া বাটন মোবাইল ফোন, একটি ওয়ান প্লাস মোবাইল ফোন, কালো রঙের একটি স্যামসাং ট্যাব, বাসার চাবি ও কিছু টাকা ছিলো। এ ঘটনায় কাফরুল থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন।

থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পর কাফরুল থানার একটি চৌকস দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে আজ রবিবার (৪ মে ২০২৫খ্রি.) দুপুর আনুমানিক ০২:৫৫ ঘটিকায় দারুসসালাম থানাধীন গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি নোকিয়া বাটন মোবাইল ফোন, একটি স্যামসাং ট্যাব ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-২৬৭২) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা ছিনতাইসহ খুনের ঘটনায় সাথে সরাসরি জড়িত ছিল মর্মে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরে হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মধ্যনগরে গণ-সমাবেশ অনুষ্ঠিত।

ক্লুলেস ছিনতাইসহ খুনের ঘটনায় জড়িত দুই সক্রিয় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ

আপডেট সময় ০৮:৩৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫