ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

২৪ ঘন্টায় ডিবির অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও পাঁচজন গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • ৫৭১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ০৯ মে ২০২৫ খ্রি. বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- পল্লবী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এমপি ইলিয়াস মোল্লার সহযোগী মোঃ রমজান আলী সিটু (৪৭) ২। মোহাম্মদপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মো: আলমগীর (৩৫) ৩। গুলশান থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল ওরফে রাসেল আল জোবায়ের (৩০) ৪। ঢাকা মহানগর ৬৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান (৪৫) ও ৫। আওয়ামী লীগ মনোনীত ১৬ নং ধামঘর ইউনিয়ন চেয়ারম্যান, কুমিল্লা ও ০৩ নং মুরাদনগর আসনের সংসদ সদস্যের এপিএস মো: আব্দুল কাদের (৫২)।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৮ মে ২০২৫ খ্রি. ) দুপুর আনুমানিক ০২:৩০ ঘটিকায় রাজধানীর পল্লবী এলাকা থেকে মোঃ রমজান আলী সিটুকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মো: আলমগীরকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৪৫ ঘটিকায় তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালীস্থ রসুলবাগ এলাকা থেকে মোঃ রাসেল ওরফে রাসেল আল জোবায়েরকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। একই দিনে ডিবি-রমনা বিভাগের একটি আভিযানিক দল ঢাকা মাওয়া হাইওয়ে থেকে রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায় মেহেদী হাসানকে ও রাত ০৯:৫০ ঘটিকায় কলাবাগান থানা এলাকা থেকে মো: আব্দুল কাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

২৪ ঘন্টায় ডিবির অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও পাঁচজন গ্রেফতার

আপডেট সময় ০৩:৪৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫