ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হাজারীবাগ থানা পুলিশ দুই কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে  Logo পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মোঃ দেলোয়ার হোসেন। Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানুষের কল্যাণে প্রতিদিন এর প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম শফিক। Logo ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায়। Logo জুলাই শহীদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে -বাউফলে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার অনুষ্ঠানে ড.  সুফিকুল ইসলাম মাসুদ এমপি Logo নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী Logo ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল নোমান সুমন। Logo পদ্মা সেতু ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় ও যানবাহন পারাপার Logo ডিবিপিএল ২০২৬: আদর্শ গ্রাম গড়ার প্রত্যয়ে রাণীনগরে বর্ণাঢ্য ট্রফি উন্মোচন Logo দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে অভিযান চালিয়ে ৭০৪ গ্রাম ওজনের ০৪টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ৫৮৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: তারিখ: ১৪ মে ২০২৫ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তে অভিযান চালিয়ে ৭০৪ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসানের নির্দেশনায় বুড়িপোতা বিওপির একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে শ্যানপাড়া তিন রাস্তার মোড়ে এ্যাম্বুশ করে।

অভিযান চলাকালে দুইজন সন্দেহভাজন ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে এগোতে থাকলে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকেই আটক করা হয়।

আটককৃতরা হলেন—(১) মোঃ কালাম (৪৪), পিতা-মৃত আব্দুল জলিল এবং (২) মোঃ আরজ আলী (৭১), পিতা-মৃত ঝড়ু মন্ডল। দুজনেরই বাড়ি মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ কালামের কোমরের সাথে লুঙ্গির ভেতরে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪টি স্বর্ণের বার (ওজন ৭০৪ গ্রাম) উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৪ লাখ ৮৭ হাজার ৮৪০ টাকা।

এ ঘটনায় বুড়িপোতা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মাসুদ হাওলাদার বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের থানায় হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমার কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজারীবাগ থানা পুলিশ দুই কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে 

মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে অভিযান চালিয়ে ৭০৪ গ্রাম ওজনের ০৪টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি

আপডেট সময় ০৫:৫৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫