ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সুনামগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণে চোরাচালান পণ্য জব্দ, আটক ২ জন Logo ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে: নাহিদ ইসলাম Logo খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির বিশেষ অভিযানে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ Logo সুনামগঞ্জে নৌ পুলিশের অভিযানে ২৫৪ বোতল ভারতীয় মদসহ নৌকা ও ৩ চোরাকারবারি আটক Logo সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব: বাণিজ্যমন্ত্রী Logo সিলেটে ‘কৃষকের হাট’ উদ্বোধন: কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি – বাণিজ্যমন্ত্রী Logo বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আইইডি ও অ্যান্টি-পার্সোনেল মাইন শনাক্ত এবং দাহ্য রাসায়নিক পদার্থ জব্দ Logo ঢাকার মোহাম্মদপুর ভূমি অফিস  পরিদর্শন করেন – ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ Logo আগামী পাঁচ বছরে ৩ লক্ষ বৃক্ষরোপণ করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন Logo রানীশংকৈলে সংবাদকর্মীদের নামে মামলা ও গ্রেপ্তার প্রতিবাদে উত্তাল সাংবাদিক সমাজের তীব্র নিন্দা

চারদিনে সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৫৮০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ২৭ মে , ২০২৫ চার দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার (২৭ মে) রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই সম্মেলনে অংশ নিতে তিনি এই সফরে যাচ্ছেন। সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।
তিনি বলেন, সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এর মধ্যে সরকারি পাশাপাশি বেসরকারি পর্যায়ের চুক্তিও রয়েছে।
এই সফরকে শুধুমাত্র সম্মেলনে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন সচিব। তিনি জানান, সফরে বাংলাদেশ জাপানের কাছ থেকে সহজ শর্তে ও স্বল্প সুদে এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা চাইবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, জাপানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে এই সফরের মাধ্যমে। এছাড়া, শ্রমশক্তি রপ্তানি ও অর্থনৈতিক-কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়।
২৯ ও ৩০ মে টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও প্রধান উপদেষ্টা একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণে চোরাচালান পণ্য জব্দ, আটক ২ জন

চারদিনে সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১২:২০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫