ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। Logo সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo ইউরোপের শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠাতে বাস্তবসম্মত ‘রোডম্যাপ’ তৈরির তাগিদ – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির সনদ: প্রতিমন্ত্রী ফারজানা শারমীন Logo দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  Logo হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’ Logo প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত  চার প্রতারক গ্রেফতার করেছে সিটিটিসি Logo কৃষকের সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেন Logo সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo তারেক রহমানের নেতৃত্বে দুই মাসেই সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান হয়েছে: সংস্কৃতিমন্ত্রী

ক্যান্টনমেন্ট এলাকায় চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধারসহ পাঁচ পেশাদার চোরকে গ্রেফতার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ৬০৬ বার পড়া হয়েছে
নিউজ ডেস্ক: রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার একটি বাসার গ্রিল কেটে চুরির ঘটনায় চুরি হওয়া মালামাল উদ্ধারসহ ঘটনায় জড়িত পাঁচ পেশাদার চোরকে গ্রেফতার করেছে ডিএমপির ক্যান্টনমেন্ট থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শাহ আলম (২২) ২. মোঃ সাব্বির হোসেন (২০) ৩. মোঃ রাজু ৪. মোঃ মুরাদ (২১) ও ৫. মোঃ স্বপন মিয়া (২৫)। গত ২৮ এপ্রিল ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
ক্যান্টনমেন্ট থানা সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল, ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬:৩০ ঘটিকা থেকে রাত আনুমানিক ৯:৩০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা জনৈক মোঃ আলী আকবর এর বাসার গ্রিল কেটে প্রবেশ করে। তারা ১৯ ভরি স্বর্ণালংকার, ১টি মোবাইল ফোন এবং নগদ ১২ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বাদী আলী আকবরের অভিযোগের প্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানায় একটি চুরির মামলা রুজু হয়। থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আলিম এর নেতৃত্বে থানার একটি টিম গত (২৮ এপ্রিল ২০২৫খ্রি.) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে দুটি স্বর্ণের গলার হার, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি, দুটি জোড়া স্বর্ণের হাতের বালা, এক জোড়া রূপার উপর স্বর্ণের কালার করা হাতের বালা, দুই জোড়া সিটি গোল্ডের হাতের চুড়ি, এক জোড়া ব্রোঞ্জের চুঁড়ি, একটি চোরাই মোবাইল ফোন ও চুরির কাজে ব্যবহৃত একটি একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।
ক্যান্টনমেন্ট থানা সূত্রে জানা, গ্রেফতারকৃতরা পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তারা চুরির ঘটনার সাথে জড়িত ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্টু তদন্ত ও চুরির সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

ক্যান্টনমেন্ট এলাকায় চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধারসহ পাঁচ পেশাদার চোরকে গ্রেফতার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ

আপডেট সময় ০২:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫