ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরে হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মধ্যনগরে গণ-সমাবেশ অনুষ্ঠিত। Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জন গ্রেফতার Logo হয়রানিমুক্ত কার্গো ব্যবস্থাপনা ও দ্রুত  BG 202 (B789) এর হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমানমন্ত্রীর Logo বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক Logo প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় টিকাদান কর্মসূচি এগিয়ে আনতে সক্ষম হয়েছি….স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo সচিবালয়ে হবে ২১ তলা ভবন, প্রতি বর্গমিটারে খরচ ৫৩ হাজার টাকা” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদী কোর্সের উদ্বোধন: গণমাধ্যমে নৈতিকতার ওপর জোর তথ্য ও সম্প্রচার মন্ত্রীর Logo শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত Logo হাওড়াঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ কৃষিমন্ত্রীর Logo বেসরকারি খাতের উদ্যোক্তাদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা সাফল্যের পরিচয় দিয়ে প্রশংসিত হচ্ছেন——উপদেষ্টা শারমীন এস মুরশিদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ৫৬৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ২৮ মে ২০২৫ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে উপদেষ্টা প্রতিবারের মতো এবারও এ আয়োজনে সকল ফটোসংবাদিক সদস্যবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, আজকের প্রদর্শনী আগামী দিনের স্মৃতি। ফটো সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত তাদের ক্যামেরা ফ্রেমে বন্দি করে থাকেন, যা দেশ ও জাতি তথা ইতিহাসের মূল্যবান সম্পদ। যুদ্ধ-বিগ্রহ, আনন্দ- উৎসব এবং প্রাকৃতিক বিপর্যয়সহ নানা ঘটনা ও বিষয়ের ছবি তাদের তুলে ধরতে হয়। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা সাফল্যের পরিচয় দিয়ে প্রশংসিত হচ্ছেন।

উপদেষ্টা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতা নতুন সমাজের যে সত্যের প্রতি নিষ্ঠা, অন্যায়ের প্রতি যে প্রতিবাদ এটা কিন্তু বাংলার রূপ। তিনি বলেন, যুগে যুগে আমরা কিন্তু এই রুপটাকে ধারণ করার চেষ্টা করি। আমাদের হাত থেকে বাংলার রূপ যখন ছিনিয়ে নিয়ে যাওয়া হয় তখন সেই স্বৈরশাসকের বিরুদ্ধে আমরা আবার সংগ্রাম করি, আমরা আবার খুঁজে বেড়াই আমার গণতন্ত্র, আমার সমতা, আমার ন্যায্যতা। বারবার এই যুদ্ধের মধ্য দিয়ে সুশাসন ফিরিয়ে আনতে আমাদের সাথে আপনারাও সেই ফিরিয়ে আনা সংগ্রামের সৈনিক।
তিনি আরো বলেন, ফটো জার্নালিস্টদের মাধ্যমে প্রচার হয়ে থাকে গ্রাম বাংলার সৌন্দর্য্য ,রূপ, ঐতিহ্য, প্রকৃতির দৃশ্য যা আগামী প্রজন্মকে জানতে সাহায্য করে। পাশাপাশি আমি আশা করি বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে সমকালীন আলোকচিত্রের বিকাশ ও মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে।
অনুষ্ঠানে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন, সহ-সভাপতি মশিউর রহমান সুমন , মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরে হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মধ্যনগরে গণ-সমাবেশ অনুষ্ঠিত।

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা সাফল্যের পরিচয় দিয়ে প্রশংসিত হচ্ছেন——উপদেষ্টা শারমীন এস মুরশিদ

আপডেট সময় ১১:২২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫