ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

জলাবদ্ধতা নিরসনে কন্ট্রোল রুমের কার্যক্রম এবং সর্বশেষ আপডেট

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৫৭৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ৩০ মে ২০২৫ গত ২৮/০৫/২০২৫ তারিখ সন্ধ্যা হতে রাজধানী ঢাকায় ভারী বৃষ্টিপাত হওয়ায় কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে রাজধানী বাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে থাকে। জলাবদ্ধতা নিরসন করে নাগরিক জীবন স্বাভাবিক করার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সার্বিক দিক নির্দেশনা ও ঐকান্তিক প্রচেষ্টায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কাকরাইল, ঢাকার ২য় তলার সম্মেলন কক্ষে একটি নিয়ন্ত্রণ কক্ষ ২৯/০৫/২০২৫ তারিখে স্থাপন করা হয়। আজ(শুক্রবার) পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪২টি অভিযোগ পাওয়া যায়, যার মধ্যে অধিকাংশ সমাধান করা হয়েছে। কিছু কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ অন্যান্য সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসনে সার্বিক কার্যক্রম চলমান রয়েছে এবং ইতোমধ্যে চট্টগ্রাম নগরীর জনজীবনে স্বাভাবিক গতিবিধি ফিরে এসেছে। এছাড়াও দেশের অন্যান্য শহর/এলাকায় সমরূপ বিরাজ করছে। এই নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে দেশের অন্যান্য স্থানের জলাবদ্ধতার তথ্যও সংগ্রহ করা হচ্ছে। আজ অপরাহ্নে স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী কন্ট্রোল রুম সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ঢাকা উত্তর, দক্ষিণ ও স্থানীয় সরকার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাৎক্ষণিক জলবদ্ধতা ও স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে তিনি দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য যে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর-১০,১৪, কালশি, ভাষানটেক, খিলক্ষেত, নাখাল পাড়া, কাজিপাড়া, শেওড়াপাড়া, শাহ-আলী, বাউনিয়া, সাতারকুল, ভাটারা, উত্তরখান, উত্তরা সেক্টর-১,৬,১২,১৩, এয়ারপোর্ট এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ধানমন্ডি-২৭ নং রোড, গ্রিন রোড, শুক্রাবাদ, কাঁঠালবাগান, কলাবাগান, নিউমার্কেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, শান্তিনগর, বেইলি রোড, মগবাজার, আরামবাগ, ফকিরাপুল, মতিঝিল , গুলিস্থান, সচিবালয়সহ বিভিন্ন স্থানের জলাবদ্ধতা নিরসন করা হয়েছে।

জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে জলাবদ্ধতা সংক্রান্ত যে কোন অভিযোগ ঢাকাবাসী/অন্যান্য শহরবাসী (ঢাকা উত্তর সিটি কর্পোরেশন- ০১৭৩৩৯৮২৪৮৬, ০১৯৬৬৭২৫৯১১, +৮৮০৯৬০২-২২২৩৩৩ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-০১৫৩৪৬৬৪৪৪০, ০১৯৪২৮৩১৪৪৯, ০১৭০৯৯০০৪৪৪) এই নাম্বারে করতে পারবেন। যতদিন ভারী বর্ষণ বিদ্যমান থাকবে ততদিন এ নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

জলাবদ্ধতা নিরসনে কন্ট্রোল রুমের কার্যক্রম এবং সর্বশেষ আপডেট

আপডেট সময় ০৫:৫৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫