ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সময়ের বুলেটিনের প্রতিনিধি কাইয়ুম বাদশাহ। Logo ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের Logo কেরানীগঞ্জে তেল সংকট: দীর্ঘ লাইনে অপেক্ষার পরও মিলছে অল্প জ্বালানি, পাম্পে সরবরাহে অচলাবস্থা Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ 

যাত্রাবাড়ীতে ট্রাফিক সার্জেন্টের তৎপরতায় ছিনতাইকারী আটক, স্বর্ণের চেইন উদ্ধার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ৫৬৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ৩১ মে ২০২৫ খ্রি. রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালানোর সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের সার্জেন্ট মোহাম্মাদ বিলাল হুসাইন। আটককৃত ছিনতাইকারীর নাম মোঃ ইব্রাহিম হোসেন (২৮)।

শুক্রবার (৩০ মে ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় ফারুক সরণি এলাকায় হতে ছিনতাইকারীকে আটক করা হয়।

ট্রাফিক-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে জনৈক ইভা খাতুন নামে এক নারী তার স্বামীর সঙ্গে রিকশাযোগে ফারুক সরণি এলাকা অতিক্রম করছিলেন। এ সময় অজ্ঞাতনামা এক ছিনতাইকারী ইভা খাতুনের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। ভুক্তভোগী তাৎক্ষণিক চিৎকার করে আশপাশের লোকজনের সহায়তা চাইলে সেখানে কর্তব্যরত ট্রফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী ট্রাফিক জোনের সার্জেন্ট মোহাম্মাদ বিলাল হুসাইন তৎপরতার সঙ্গে ছিনতাইকারীকে আটক করেন। পরবর্তীতে ছিনতাইকারীকে যাত্রাবাড়ী থানায় নিয়ে দেহ তল্লাশি করে ভুক্তভোগীর স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চেইনটির ওজন প্রায় ১০ আনা এবং বাজারমূল্য আনুমানিক এক লাখ টাকা।

সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত ইব্রাহিম একজন পেশাদার ছিনতাইকারী। যাত্রাবাড়ী থানার মামলার গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ইভা খাতুন তার স্বর্ণের চেইন ফিরে পেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও সংশ্লিষ্ট ট্রাফিক টিমকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ

যাত্রাবাড়ীতে ট্রাফিক সার্জেন্টের তৎপরতায় ছিনতাইকারী আটক, স্বর্ণের চেইন উদ্ধার

আপডেট সময় ০২:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫