ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মিরপুর-১০ হতে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। Logo যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয়: কৃষি মন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সংহতিপত্র হস্তান্তর ও কাতারের নেতৃস্থানীয়দের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক Logo প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় আরবিইউ মডেল ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছে বিপিসিএল Logo দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর: মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন Logo নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের Logo রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও  ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি-নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরি করে প্রতারণার সঙ্গে জড়িত এক প্রতারক গ্রেফতার Logo সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত: বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি Logo জ্বালানী তেল মজুদ ও পাচার প্রতিরোধে লালমনিরহাট সীমান্তে কার্যক্রম জোরদার করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শ্রমমন্ত্রীদের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সভা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৫৬১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: জেনেভা (সুইজারল্যান্ড), ১২ জুন ২০২৫, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১৩তম সম্মেলনে গতকাল বুধবার এশিয়া-প্যাসিফিক গ্রুপভুক্ত (এএসপিএজি) দেশগুলোর শ্রমমন্ত্রীদের সঙ্গে সভায় যোগদান করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। সভায় টেকসই উন্নয়ন, শ্রমিক অধিকার, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভার শুরুতে আইএলও এবং এএসপিএজি সমন্বয়কারী জাপানকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চল বৈশ্বিক শ্রমবাজারের ৬০% এবং জিডিপির ৪০% অবদান রাখে। অথচ এই অঞ্চল অনানুষ্ঠানিক খাত, সামাজিক সুরক্ষার ঘাটতি এবং জলবায়ু সংকটসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সভায় বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম আইন ২০০৬ সংশোধন, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সহজীকরণ এবং শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছে। পাশাপাশি, যুবদের জন্য দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি আমাদের অগ্রাধিকার।

এএসপিএজির নতুন সমন্বয়কারী হিসেবে বাংলাদেশের দায়িত্ব গ্রহণের বিষয়টিও সভায় উল্লেখ করা হয়। উপদেষ্টা সকল দেশের সমর্থন কামনা করে বলেন, আমরা একটি ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক শ্রমবাজার গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় আইএলও মহাপরিচালক Gilbert F. Houngbo, এশিয়া-প্যাসিফিক গ্রুপভুক্ত ১৪ টি দেশের প্রতিনিধি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান (এনডিসি, পিএসসি) এবং পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (শিল্প পুলিশ) গাজী জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুর-১০ হতে তালতলা পর্যন্ত সড়ক ও নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শ্রমমন্ত্রীদের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সভা

আপডেট সময় ০২:৪২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫