ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৪১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৫৬২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ১৪ জুন ২০২৫ খ্রি., শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন শাড়ি, থ্রি-পিস, থানকাপড় উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- সোহেল (২৮)। তার বাড়ি কুমিল্লার বড়ুরার অর্জুনতলায়। শুক্রবার (১৩ জুন ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৮:৪০ ঘটিকায় শাহবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিএমপির ডিবি-রমনা বিভাগ।

ডিবি সূত্রে জানা যায়, ডিবি রমনা বিভাগ রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে শুক্রবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কতিপয় ব্যক্তি শাহবাগ থানা এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা বিভিন্ন শাড়ি, থ্রি-পিস ও থান কাপড় নিয়ে এসেছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে এবং সোহেল নামে একজনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা ১২০৭ টি শাড়ি, ১২৮৮ টি থ্রি-পিস, ১৩ বান্ডিল ভারতীয় থান কাপড় উদ্ধার করা হয়। এছাড়া অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ৪১ লক্ষ ২৩ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৪১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি

আপডেট সময় ০৬:০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫