ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

মধ্যনগরে চারটি বালুবোঝাই স্টিল বডি নৌকাসহ ৭ জন আটক; অবৈধ বালু পরিবহনে পুলিশের সফল অভিযান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৫৭৭ বার পড়া হয়েছে

মোঃ কাইয়ুম বাদশাহ: সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার শাইলানী গ্রামের গজতলা খাল এলাকা থেকে চারটি বালু বোঝাই স্টিল বডি নৌকা ও প্রায় ১৫০০ ফুট বালুসহ সাতজন নৌশ্রমিককে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। শনিবার (১৫ জুন ২০২৫) দিনগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান এর দিকনির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ আসাদুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন এসআই আলমগীর হোসেন, এসআই বিকাশ সরকারসহ পুলিশের সঙ্গীয় ফোর্স।জানা যায়, কলমাকান্দা উপজেলার ডাইয়া বাজার থেকে আসা বালুবোঝাই নৌকাগুলো সরকারি অনুমোদন ও ইজারা ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন করে মধ্যনগরের গজতলা খাল দিয়ে পরিবহন করছিল। এতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী আইন লঙ্ঘিত হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন:

1. মোঃ আব্দুল হক (৩০), পিতা- সুরুজ আলী, সাং- মনতলা

2. মোঃ চাঁন মিয়া (৪৭), পিতা- মোঃ নুরুল হক, সাং- কালিহালা

3. মোঃ মানিক মিয়া (৩৮), পিতা- মোঃ হাফিজ উদ্দিন, সাং- বিশনাপুর

4. মোঃ খসরুল আলম (৩২), পিতা- মৃত আব্দুল জলিল, সাং- তিওর জালাল

5. মোঃ সেকুল মিয়া (৩৫), পিতা- আঃ মোতালিব, সাং- নল্লাপাড়া

6. মোঃ মুক্তার মিয়া (২৫), পিতা- মোঃ মমিন মিয়া, সাং- ডায়েরকান্দা

7. মোঃ রফিকুল মিয়া (২৬), পিতা- আঃ বাছির, সাং- ডায়েরকান্দা

আটকের পর শনিবার রাত ১টার দিকে এসআই মোঃ আসাদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলা নং: ০৮/৪৩
তারিখ: ১৫/০৬/২০২৫
ধারা: ১৫(১), বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০

পরবর্তীতে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

মধ্যনগরে চারটি বালুবোঝাই স্টিল বডি নৌকাসহ ৭ জন আটক; অবৈধ বালু পরিবহনে পুলিশের সফল অভিযান

আপডেট সময় ০৪:৩১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫