ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

আটকে পড়া বাংলাদেশিদের অন্য জায়গায় নিতে যে অর্থ প্রয়োজন তা পাঠানো ‘কঠিন হয়ে পড়েছে—ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৫১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ৫৬০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ১৭ জুন ২০২৫, ইরানের তেহরানে আটকে পড়া বাংলাদেশিদের অন্য জায়গায় নিতে যে অর্থ প্রয়োজন তা পাঠানো ‘কঠিন হয়ে পড়েছে’ বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। “নিরাপদে সরে যা্ওয়ার জন্য যে পরিমাণ অর্থ লাগবে তা আমরা পাঠানোর চেষ্টা করছি। ব্যাংকিং চ্যালেন ওখানে কাজ করে না আপনারা জানেন। এই কারণে রিলোকেশনের বিলম্বের একটি কারণ হচ্ছে,” বলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব।
রহুল আলম বলেন, “ইসরায়েলের হামলার কারণে ইরানে বাংলাদেশ দূতাবাসের কর্মীসহ প্রায় ৪০০ জন ভয়ংকর ঝুঁকিতে পড়েছে। এই মুহূর্তে ইরান ত্যাগ করার কোনো ব্যবস্থা নেই। বিমান যোগাযোগ বন্ধ। স্থল পথ নিরাপদ হবে না বলে তেহরান থেকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।”
“এই যুদ্ধ পরিস্থিতির ফলে আমাদের বিশেষ করে তেহরানে যেসব বাংলাদেশিরাসহ বাংলাদেশ দূতাবাসের যারা কর্মকর্তা ও কর্মাচারি আছে, তারা একটি অত্যন্ত ভয়ঙ্কর হুমকির মুখে পড়েছে,” বলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ইসরায়েলের হামরায় ইরানে ২২০ জনের বেশি বেসামরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ, এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
ইসরায়েল বলেছে, একই সময়ের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র তাদেরও অন্তত ২৪ বেসামরিকের প্রাণ কেড়ে নিয়েছে।
পররাষ্ট্র সচিব বলেন, “চারশোর বেশি মানুষ ঝুঁকিতে থাকলেও এখন পর্যন্ত ১০০ কাছাকাছি মানুষ দূতাবাসের কাছে সহযোগিতা চেয়েছে। আবার এই একজনের মধ্যে রয়েছে বাংলাদেশের তেহরান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা।”
তিনি বলেন, ইরানে বর্তমানে দুই হাজারের বেশি সংখ্যক বাংলাদেশি আছেন। এদের মধ্যে একটি বড় সংখ্যাক বাংলাদেশি ইরানি মেয়েদের বিয়ে করে ওখানেই স্থায়ী ভাবে বসবাস করছে। একটা অংশ সমুদ্রে মাছ ধরার কাজ করেন যাদের বৈধ কাজগপত্র নেই। কিছু বাংলাদেশি ইরানি ডেটেনশন সেন্টারে আছেন। এছাড়া কিছু বাংলাদেশি আছে যারা গণমাধ্যমে ও চিকিৎসা খাতে কাজ করেন। আরও কিছু বাংলাদেশি আছেন যারা ট্রাভেল করছেন ও কিছু ছাত্রছাত্রীও আছেন।”
তিনি আরও বলেন, “আমাদের একটি দুটি স্থাপনা, যেমন দূতাবসের অফিস ও রাষ্ট্রদূতের ভবনে নিরাপত্তা ঝুঁকি বেশি ছিল। রাষ্ট্রদূত গত রাতে উনার বাসা ছেড়ে একটু নিরাপদ স্থানে চলে গেছেন।”
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, “এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ও বাংলাদেশ দূতাবাসের কোনো কর্মকর্তা-কর্মচারির আক্রান্ত হ্ওয়ার সংবাদ আমাদের কাছে নেই। এখন পর্যন্ত তারা নিরাপদে আছে।”
১৩ জুন ভোর রাতে ইসরায়েল ইরানের উপর অতর্কিত হামলা চালায়।
“আমরা ওই দিনই, বাংলাদেশের পক্ষ থেকে ইরানে ইসরায়েলির সামরিক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং গভীর উদ্বেগ প্রকাশ করি,” বলেন ভারপ্রাপ্ত সচিব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

আটকে পড়া বাংলাদেশিদের অন্য জায়গায় নিতে যে অর্থ প্রয়োজন তা পাঠানো ‘কঠিন হয়ে পড়েছে—ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী

আপডেট সময় ১০:৫১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫