ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান Logo এনায়েতপুর যুবসমাজের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন: শিশু কিশোরদের কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত  Logo ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা Logo কিশোরগঞ্জে নিহত রেমিট্যান্স যোদ্ধা বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসী কল্যাণ মন্ত্রী আর্থিক সহায়তা প্রদান ও বাসস্থানের ঘোষণা Logo জনগুরুত্ব বিবেচনা করে প্রকল্প বাস্তবায়ন করবে সরকার – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম Logo স্বাস্থ্যমন্ত্রী ঘোষিত ২৪ ঘন্টা সময়ের মধ্যেই চালু হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ  Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা

কালিগঞ্জের চম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অভিযোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ৫৬২ বার পড়া হয়েছে

কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসের নায়েব সুধীন কুমার সরকারের বিরুদ্ধে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ দাবি, ফাইল প্রসেসে বিলম্ব এবং দালাল চক্রের মাধ্যমে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, নামজারি, খতিয়ান সংশোধন এবং খাজনা রেজিস্ট্রেশনসহ অন্যান্য সেবা নিতে গেলে নিয়মিতভাবেই অতিরিক্ত অর্থ দাবি করেন নায়েব সুধীন কুমার সরকার। সরাসরি টাকা না দিলে অনেক সময় ফাইল দিনের পর দিন আটকে রাখা হয় কিংবা দালালদের মাধ্যমে যোগাযোগ করতে বাধ্য করা হয়।

এ বিষয়ে কয়েকজন সেবা প্রার্থী জানান, “একটি সাধারণ নামজারি করতে গিয়ে দুই থেকে তিনবার যেতে হয়। দিতে ৫/৬ হাজার করে টাকা কোনো কোনো ক্ষেত্রে দিনেরপর দিন হেটেও দাবীকৃত টাকা নাদিতে পারলে আবেদন খারিজ হয়ে যায়। অথচ নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়েই কাজ শেষ হওয়ার কথা।” স্থানীয়দের অভিযোগ, অফিসে কাজ করাতে হলে দালাল ছাড়া উপায় নেই। ভুক্তভোগীরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, যেন সাধারণ জনগণ হয়রানি ও অনৈতিক লেনদেন থেকে মুক্ত থাকতে পারে। তাছাড়া এই অসাধু নায়েব মহোশয়ের বদলী অর্ডার হলেও অজ্ঞাত শক্তির বলে আজও আছেন বহাল তবিয়তে। তবে নায়েব তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন আমি সরকারি নীতি বহির্ভূত কোনো কাজ করিনা, জানামতে কাঔকে অযথা হয়রানী করিনা। বদলীর আদেশ হয়েছে উর্ধতন কর্তৃপক্ষ চাইলেই চলে যাবো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ…ড. খলিলুর রহমান

কালিগঞ্জের চম্পাফুল ইউনিয়ন ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অভিযোগ

আপডেট সময় ০৩:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫