ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার Logo সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে…..স্বাস্থ্যমন্ত্রী Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি Logo মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর Logo তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে বাজেটে তিন প্রস্তাব Logo ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন Logo পানিসম্পদ খাতে সহযোগিতা জোরদারে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক Logo হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ
ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলাকে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক মো. বাহারুল আলম।

হাদি হামলার পেছনে নির্বাচনবিরোধী চক্র, অলআউট অভিযানের ঘোষণা আইজিপির

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৯১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামলার পেছনে আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাওয়া একটি চক্র জড়িত বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আইজিপি বলেন, “এটা তারাই করেছে, যারা নির্বাচনের ওপর নেতিবাচক প্রভাব তৈরি করতে চায়, যারা চায় নির্বাচন না হোক। বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।”

হাদি হত্যাচেষ্টার তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, “তদন্তের অগ্রগতি সম্পর্কে এই মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব নয়। আমরা কাজ করছি এবং কোনোভাবেই ব্যর্থ হব না।”

আইজিপি জানান, এ ঘটনার পর থেকেই সারাদেশে সব ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে পুলিশ ‘অলআউট’ অভিযানে নেমেছে। তিনি বলেন, “শুক্রবার রাত থেকেই আমরা সারাদেশে অভিযান শুরু করেছি। হামলাকারী এবং এর পেছনে যারা রয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”

একই সঙ্গে তিনি আশ্বাস দিয়ে বলেন, এই হামলার কারণে রাজনীতি বা আসন্ন নির্বাচনের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। “নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা আমরা কঠোরভাবে প্রতিহত করব,” যোগ করেন তিনি।

এদিকে আসন্ন নির্বাচনে যেসব প্রার্থী অংশগ্রহণ করেছেন বা করবেন, তাদের নিরাপত্তা জোরদারের কথা জানিয়ে আইজিপি বলেন, “যাদের আমরা ঝুঁকিপূর্ণ বা ভলনারেবল মনে করছি, তাদের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।”

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি আরও বলেন, “আমাদের প্রচলিত নিরাপত্তা প্রক্রিয়ার মধ্যেই এসব ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সশস্ত্র প্রহরী দেওয়া হবে এবং গোয়েন্দা সংস্থাগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের ঝুঁকির মাত্রা নির্ধারণ করে আগাম সতর্ক করবে—কোথায় যাওয়া উচিত বা উচিত নয়, সে বিষয়ে দিকনির্দেশনা দেবে।”

উল্লেখ্য, হাদির ওপর হামলার ঘটনায় ইতোমধ্যে রাজধানী পুলিশ (ডিএমপি) জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার

ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলাকে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক মো. বাহারুল আলম।

হাদি হামলার পেছনে নির্বাচনবিরোধী চক্র, অলআউট অভিযানের ঘোষণা আইজিপির

আপডেট সময় ০৬:১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫