ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত Logo বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার Logo গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন Logo তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার Logo রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম Logo পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম Logo মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ Logo মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী Logo প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক : এফবিসিসিআইকে কার্যকর, শক্তিশালী ও অরাজনৈতিক প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর জোর
রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত সভায় কল্যাণমূলক কার্যক্রম, সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান—অবসরপ্রাপ্ত সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধির অঙ্গীকার।

অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪২ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৯০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, পিপিএম, এনডিসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর সমিতির মৃত্যুবরণকারী সকল সদস্য ও শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত ডিআইজি এম আকবর আলী, বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ইয়াসমিন গফুর, পিপিএম। অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির মহাসচিব অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, পিপিএম, এনডিসি সমিতির পক্ষ থেকে সমিতির পাঁচজন বয়োজ্যেষ্ঠ পুলিশ সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। কমিউনিটি পুলিশিং ও সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য তিনজন পুলিশ কর্মকর্তাকে “এস এম আহসান স্মৃতি পুরস্কার” প্রদান করা হয়। এছাড়াও নির্যাতনের শিকার নারী ও শিশু সুরক্ষায় ভিকটিম সাপোর্ট কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একজন নারী পুলিশ কর্মকর্তাকে “প্রফেসর অনামিকা হক লিলি-ড. এম এনামুল হক এ্যাওয়ার্ড” প্রদান করা হয়।

এরপর সমিতির পক্ষ থেকে পুলিশ পরিবারের সন্তানদের মধ্যে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে “মরহুম মহিউদ্দিন আহমেদ চৌধুরী-এম শহিদুল ইসলাম চৌধুরী এডুকেশন ফান্ড”, “মরহুম মহিউদ্দিন আহমেদ চৌধুরী-মরহুমা নূরজাহান বেগম এডুকেশন ফান্ড” এবং “এম সহীদুল ইসলাম চৌধুরী-মরহুমা খুরশিদা ইসলাম চৌধুরী এডুকেশন ফান্ড” এর আওতায় শিক্ষাবৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়। এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ১০ জন মেধাবী শিক্ষার্থীকে সমিতির পক্ষ থেকে “এম এন ভক্ত-শিপ্রা ভক্ত শিক্ষা ফান্ড” এবং “ক্ষিতিশ চন্দ্র মল্লিক-মায়া মল্লিক শিক্ষা ফান্ড” এর আওতায় শিক্ষাবৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি পরিচালিত সিনিয়র পুলিশ অর্ফিসাস ওয়াইভস এসোসিয়েশন শিক্ষা ফান্ডের আওতায় ৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এসময় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভায় সমিতির গত এক বছরের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, পিপিএম, এনডিসি বলেন, অবসরপ্রাপ্ত বঞ্চিত অফিসারদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কাজ করতে হবে। অবসরপ্রাপ্ত ও কর্মরত পুলিশ সদস্যদের নিজেদের মধ্যে মিল রেখে কাজ করতে হবে। অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা যেন রেশন সুবিধা পায় সেই লক্ষ্যে কাজ করতে হবে। ২০২০ সাল থেকে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য সীমিত রেশন সুবিধা চালু হলেও অনেকে এখনও পূর্ণাঙ্গ সুবিধা থেকে বঞ্চিত এসব সমস্যার সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত

রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত সভায় কল্যাণমূলক কার্যক্রম, সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান—অবসরপ্রাপ্ত সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধির অঙ্গীকার।

অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪২ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:২৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫