ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান। Logo নজরখালী বাঁধ নির্মাণ না হওয়ায় টাঙ্গুয়ার হাওরে পানি প্রবেশ, হুমকিতে হাজারো কৃষকের বোরো ফসল। Logo ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ Logo কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান Logo ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন Logo সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সময়ের বুলেটিনের প্রতিনিধি কাইয়ুম বাদশাহ। Logo ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
নির্বাচনকালীন নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপার কর্তৃক জেলা পুলিশের ইউনিট পরিদর্শন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৯২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ আজ নবীনগর থানা, বাঞ্ছারামপুর থানা এবং নবীনগর সার্কেল অফিস পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চেকপোস্ট পরিচালনা, টহল কার্যক্রম এবং নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি নিবিড়ভাবে পর্যালোচনা করেন। এছাড়া, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, “জনগণের ভোটাধিকার রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল অফিসার ও ফোর্সকে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্যও বিশেষ নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট সার্কেল ও থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান।

নির্বাচনকালীন নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সুপার কর্তৃক জেলা পুলিশের ইউনিট পরিদর্শন

আপডেট সময় ০৩:১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫