ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাপানের নির্বাচন পর্যবেক্ষণ মিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। Logo ভোটের গাড়ির প্রচারণায় “জনমত বাক্স”, সরাসরি মাননীয় প্রধান উপদেষ্টাকে মনের কথা লিখেছেন তারা Logo দীপু দাসকে সরকারের আর্থিক ও বাড়ি নির্মাণ সহায়তা প্রদান Logo খাতে নীতি সংস্কার ও ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নে কমিটির অবদানকে কৃতজ্ঞতাশিক্ষা জানালেন শিক্ষা উপদেষ্টা Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ফরিদপুর ও মুন্সীগঞ্জে নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক Logo ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার Logo হাতিরঝিলে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান: বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার। Logo গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭ জন Logo ২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন – প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ বলেন, শিশুবান্ধব সাংবাদিকতা শিশুদের শিক্ষা, সুরক্ষা ও মানবিক বিকাশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ।

শিশুদের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, সাংবাদিকরা সমাজের বিবেক উল্লেখ করে বলেন, সাংবাদিকদের শিশুবান্ধব হতে হবে। শিশুদের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। আজকের শিশুরাই আগামীতে দেশ পরিচালনায় অংশ নেবে।

তিনি আজ (রবিবার) সাতক্ষীরা মুজাফফর গার্ডেনে চার দিনব্যাপী ‘জাতি গঠনে শিশুবান্ধব সাংবাদিকতা’ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন।

সিনিয়র সচিব বলেন, শিশুদের শিক্ষা, সুরক্ষা ও মানবিক বিকাশ নিশ্চিত হলে টেকসই জাতি গঠন সম্ভব হবে। পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধযোগ্য। শিশু মৃত্যু প্রতিরোধে প্রচার-প্রচারণার মাধ্যমে সচেতনতামূলক প্রতিবেদন তৈরি করতে হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে শিশু বিষয়ক প্রতিবেদন আরো মানসম্মত হবে বলে আশা করেন তিনি।

সমাজভিত্তিক সমন্বিত শিশুযত কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি) প্রকল্প পরিচালক মো: আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের উপসচিব মোছাম্মৎ হাসিনা আক্তার, সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, সাংবাদিক শরীফুল্লাহ কাওসার সুমন, মোঃ বাবুল সরকার ও মোঃ মুশফিক বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কর্মসূচি সমন্বয়কারী জাহিদুল হক খান।
চার দিনব্যাপী প্রশিক্ষণে সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার ২০জন গণমাধ্যমকর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জাপানের নির্বাচন পর্যবেক্ষণ মিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ বলেন, শিশুবান্ধব সাংবাদিকতা শিশুদের শিক্ষা, সুরক্ষা ও মানবিক বিকাশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ।

শিশুদের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

আপডেট সময় ০৪:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫