ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব Logo “মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালান ও ছিনতাই মামলার এজারভুক্ত আসামি গ্রেফতার”। Logo বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ Logo পঙ্গু হাসপাতালের দালাল দুলাল মিয়া নিজেই ডাক্তার নিজেই মালিক হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী Logo পাকিস্তান দিবসে পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত Logo মধ্যনগরের মাঝের ছড়ায় রহস্যজনক অগ্নিকাণ্ড, দোকানের সব মালামাল পুড়ে ছাই। Logo নেএকোনার কলমাকান্দায় স্বেচ্ছাসেবীদের প্রাণবন্ত মিলনমেলা, মানবিক কাজে এগিয়ে যাওয়ার আহ্বান। Logo হঠাৎ সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য প্রতিমন্ত্রী! Logo বাস্তব জীবনে নারীর শিক্ষা এবং মা-বাবা ছাড়া মূলত আসলে কিছুই নাই Logo মধ্যনগরের রামপুরে ঈদ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট মাঠে উচ্ছ্বাসে মেতেছে তরুণ সমাজ।
বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পরিত্যক্ত ঘর থেকে ২ হাজার ৫০০ কেজি জিরা ও ৯ হাজার ৫০০ কেজি ফুসকা উদ্ধার।

বিশ্বম্ভরপুরে পরিত্যক্ত ঘরে যৌথ অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৫৮২ বার পড়া হয়েছে
কাইয়ুম বাদশাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
রোববার ভোরে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশ্বম্ভরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পরিত্যক্ত ঘর থেকে ২ হাজার ৫০০ কেজি ভারতীয় অবৈধ জিরা এবং ৯ হাজার ৫০০ কেজি ভারতীয় ফুসকা উদ্ধার করা হয়।
জব্দকৃত এসব অবৈধ পণ্য পরে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকায় অবস্থিত বিজিবির সদর দপ্তরে নিয়ে আসা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বর্তমান সিজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানানো হয়েছে।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসারসহ ১৫ জন এবং বিজিবির জেসিও-১০০১২ নায়েক সুবেদার কাজী মোঃ কামালের নেতৃত্বে ১৪ জন সদস্যসহ মোট ২৮ জন যৌথ বাহিনীর সদস্য অংশগ্রহণ করেন।
এ বিষয়ে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)-এর সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির সাংবাদিকদের জানান, বিজিবির সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্ত পথে চোরাইভাবে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশ রোধে নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে সরকারের রাজস্ব ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও জানান, সুনামগঞ্জ জেলার অধীন ১৯টি বিওপির সদস্যরা সীমান্তের প্রতিটি এলাকায় সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। জব্দকৃত অবৈধ ভারতীয় জিরা ও ফুসকা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
জনপ্রিয় সংবাদ

এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পরিত্যক্ত ঘর থেকে ২ হাজার ৫০০ কেজি জিরা ও ৯ হাজার ৫০০ কেজি ফুসকা উদ্ধার।

বিশ্বম্ভরপুরে পরিত্যক্ত ঘরে যৌথ অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ।

আপডেট সময় ০৪:৩৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫