ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন। Logo প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী Logo গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার Logo বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ও শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা Logo বাংলাদেশ-ফ্রান্স গভীর ও গতিশীল অংশীদারিত্ব গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্নবীকরণ করেছে Logo পরিচ্ছন্নতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ অনুদান ও ইমাম-মুয়াজ্জিনদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর করলেন ডিএসসিসি প্রশাসক  Logo উত্তরখানে ঈদগাহ্ ও খেলার মাঠ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক Logo মধ্যনগরের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অসহায় হতদরিদ্র লোকদের মাঝে ভিজিএফ চাল বিতরণ। Logo খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে ব্যপক ইতিবাচক প্রভাব পড়বে – আমির খসরু মাহমুদ চৌধুরী Logo ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব
নয়াদিল্লি ও শিলিগুড়িতে সহিংস ঘটনার তীব্র নিন্দা, পুনরাবৃত্তি রোধে ভারত সরকারের পদক্ষেপ প্রত্যাশা

যে বার্তা দেওয়া হলোভারতের হাইকমিশন প্রণয় ভার্মাকে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ভারতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনা ও ভিসা কেন্দ্র লক্ষ্য করে সাম্প্রতিক হামলা ও সহিংস ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ রোববার (২৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে ভারতের সরকারকে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বার্তা দেওয়া হয়। বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও রাষ্ট্রদূতের বাসভবনের আশপাশে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এসব ঘটনায় বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর সম্পৃক্ততার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়।
এছাড়া, ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভ কর্মসূচির বিষয়েও গভীর উদ্বেগ জানায় বাংলাদেশ।

বাংলাদেশ সরকার স্পষ্টভাবে জানায়, কূটনৈতিক স্থাপনায় পূর্বপরিকল্পিত সহিংসতা, ভাঙচুর কিংবা ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতির পরিপন্থী। এসব কর্মকাণ্ড শুধু কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, বরং পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সহনশীলতার মৌলিক মূল্যবোধকেও ক্ষুণ্ন করে।
বাংলাদেশ সরকার ভারতের কাছে এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়। পাশাপাশি, ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন, কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক ও কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী বাংলাদেশের কূটনৈতিক স্থাপনা ও কর্মীদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় ভারত সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা করছে বাংলাদেশ।
আজকের আগে ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। পরে এই তলবের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে দেশটির সহযোগিতা কামনা করা হয়। তারা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষমও হন, তবে তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার ও বাংলাদেশের কাছে প্রত্যর্পণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। নয়াদিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উসকানিমূলক বক্তব্যে অন্তর্বর্তী সরকারের উদ্বেগের বিষয়টিও প্রণয় ভার্মাকে জানিয়ে দেওয়া হয়।
এরপর, ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাল্টা তলব।

জনপ্রিয় সংবাদ

মধ্যনগরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন।

নয়াদিল্লি ও শিলিগুড়িতে সহিংস ঘটনার তীব্র নিন্দা, পুনরাবৃত্তি রোধে ভারত সরকারের পদক্ষেপ প্রত্যাশা

যে বার্তা দেওয়া হলোভারতের হাইকমিশন প্রণয় ভার্মাকে

আপডেট সময় ০৪:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫