ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার Logo সংকট এড়াতে ৬ মাসের প্রয়োজনীয় সবধরনের টিকা মজুত থাকবে…..স্বাস্থ্যমন্ত্রী Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সিটিটিসি Logo মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo বাংলাদেশ ও ইইউ এর মধ্যে পিসিএ’র প্রাথমিক স্বাক্ষর Logo তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে বাজেটে তিন প্রস্তাব Logo ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন Logo পানিসম্পদ খাতে সহযোগিতা জোরদারে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক Logo হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি Logo বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ
খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে চার্চে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ প্রধান

বড়দিনে কাকরাইল সেন্ট মেরী’স ক্যাথিড্রাল চার্চ পরিদর্শনে আইজিপি বাহারুল আলম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৪ বার পড়া হয়েছে

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ পুলিশ জনাব বাহারুল আলম বিপিএম রাজধানীর কাকরাইলস্থ সেন্ট মেরী’স ক্যাথিড্রাল চার্চ পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে তিনি চার্চে উপস্থিত খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আইজিপি চার্চে আগত ধর্মপ্রাণ খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং তাদের উৎসবমুখর পরিবেশ উপভোগ করেন।

পরিদর্শনকালে চার্চের আর্চবিশপসহ বিভিন্ন পর্যায়ের ফাদারগণ উপস্থিত ছিলেন। তারা আইজিপির এ সৌজন্যমূলক সফরকে আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব সময় সর্বোচ্চ নিরাপত্তা ও সহযোগিতা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয় এ সময়।

জনপ্রিয় সংবাদ

অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রলোভনে পড়ে খোয়ালেন অর্ধকোটি টাকা,  চক্রের ০৪ সদস্য  সিআইডির হাতে গ্রেফতার

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে চার্চে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ প্রধান

বড়দিনে কাকরাইল সেন্ট মেরী’স ক্যাথিড্রাল চার্চ পরিদর্শনে আইজিপি বাহারুল আলম

আপডেট সময় ০৪:৪৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫