ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান। Logo নজরখালী বাঁধ নির্মাণ না হওয়ায় টাঙ্গুয়ার হাওরে পানি প্রবেশ, হুমকিতে হাজারো কৃষকের বোরো ফসল। Logo ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ Logo কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী Logo উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান Logo ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন Logo সৌদি আরবে ক্ষেপণাস্ত্র আঘাতে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু: প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক প্রকাশ Logo পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সময়ের বুলেটিনের প্রতিনিধি কাইয়ুম বাদশাহ। Logo ১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের
বর্তমান অন্তর্বর্তী সরকার হত্যার বিচারে দ্রুততা নিশ্চিত করতে বদ্ধপরিকর; রাজনৈতিক দলের ভেতরে ফ্যাসিস্ট ও দুষ্কৃতকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান।

৭ই জানুয়ারির মধ্যে শরীফ ওসমান হাদির হত্যার চার্জশিট দাখিল হবে আদালতে – স্বরাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ‘ইনকিলাব মঞ্চ’ এর মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে হলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ, বিজিবি, র‍্যাব ও অন্যান্য গোয়েন্দা সংখ্যা নিবিড় ও সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। এ হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এ যাবত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ০৬ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং ০৪ জন সাক্ষীও ১৬৪ ধারায় সাক্ষ্য প্রদান করেছে। উপদেষ্টা বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি, উদ্ধারকৃত আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তিনি আগামী ১০ দিনের মধ্যে এ মামলার চার্জশিট দেয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো জানান, ইতোমধ্যে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে ওত পেতে থাকা ফ্যাসিস্টের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের বিষয়ে দলগুলোকে সচেতন থাকার অনুরোধ করছি। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী ভালোভাবে না জেনে ফ্যাসিস্টের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের তাদের দলে স্থান দিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। তিনি এ বিষয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সচেতন থাকার অনুরোধ জানিয়ে বলেন, দলের ভেতরে আড়ি পেতে থাকা সুযোগসন্ধানী, সুবিধাবাদী ও খোলস পাল্টানো দুষ্কৃতকারীদের চিহ্নিত করুন এবং এদের থেকে দূরে থাকুন। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন। এর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে উপদেষ্টা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উপদেষ্টা আরো বলেন, গত ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে চালু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে গত ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত ৯৯৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, এ অভিযানে ১০২টি আগ্নেয়াস্ত্র, ৫৫৩ রাউন্ড গুলি, ১৬৯ রাউন্ড কার্তুজ, ৮৯টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরির উপকরণ, ইত্যাদি উদ্ধার করা হয়েছে। এসময় মামলা ও ওয়ারেন্টমূলে ১২,৩৪৮ জন সহ সর্বমোট ২২,৩৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম বিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরে দেশবাসীর প্রতি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের শুভেচ্ছা ও শান্তির আহ্বান।

বর্তমান অন্তর্বর্তী সরকার হত্যার বিচারে দ্রুততা নিশ্চিত করতে বদ্ধপরিকর; রাজনৈতিক দলের ভেতরে ফ্যাসিস্ট ও দুষ্কৃতকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান।

৭ই জানুয়ারির মধ্যে শরীফ ওসমান হাদির হত্যার চার্জশিট দাখিল হবে আদালতে – স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৩:১৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫