ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ Logo সততা, দায়িত্ববোধ ও সমন্বিত প্রচেষ্টায় জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo কোরবানির হাটের বর্জ্য অপসারণ শেষে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ডেঙ্গু মোকাবিলায় সরকার প্রস্তুত…স্বাস্থ্যমন্ত্রী Logo দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo মধ্যনগরে ১০২ হাফেজকে সংবর্ধনা দিল ইসলামি ছাত্র পরিষদ Logo হরিপুরে দগ্ধ নারীর মরদেহ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী Logo পদ্মা ও যমুনা সেতুতে আধুনিক ইটিসি প্রযুক্তির সুফল : ঈদুল আযহার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের যাত্রা ছিল নিরাপদ ও নির্বিঘ্ন Logo লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন Logo কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী
নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতে পিআইবি’র উদ্যোগ নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন পুলিশ সুপার

লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার সাংবাদিকদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৫৯৭ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার কর্মরত সাংবাদিকদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে সোমবার (১২ জানুয়ারি) এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, নৈতিকতা, তথ্য যাচাই, গুজব প্রতিরোধ, আইন ও আচরণবিধি মেনে সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক। তিনি তাঁর বক্তব্যে বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকদের সঠিক তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।

কর্মশালায় পিআইবি’র প্রশিক্ষকবৃন্দ নির্বাচনকালীন সাংবাদিকতায় ঝুঁকি ব্যবস্থাপনা, মাঠ পর্যায়ে কাজের কৌশল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের বিষয়েও দিকনির্দেশনা প্রদান করেন। এতে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতে পিআইবি’র উদ্যোগ নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন পুলিশ সুপার

লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার সাংবাদিকদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ।

আপডেট সময় ১১:৩৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬