ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন – মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন Logo অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ Logo অপহরণ মামলার মূল আসামি গ্রেপ্তার, কিশোরী উদ্ধার — বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার দৃশ্য সিসিটিভিতে। Logo জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা Logo ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর Logo কার্যক্রম: নির্ধারিত স্থানে ব্যবসার জন্য ২ শতাধিক ব্যবসায়ীকে ডিজিটাল পরিচয়পত্র দিলো ডিএনসিসি Logo ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন Logo ৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি Logo হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo বাউফলে বিনামূল্যে অসহায় মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন
জনগণের সঙ্গে সরাসরি সংযোগ ও আইন-শৃঙ্খলা বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত পুলিশ সুপার জনগণকে আশ্বস্ত করেন সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে

জেলা পুলিশ কিশোরগঞ্জের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৫৮৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে হোসেনপুর থানায় এক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তোফাজ্জল হোসেন, হোসেনপুর সার্কেল, কিশোরগঞ্জ। এরপর পুলিশ সুপার মহোদয় উপস্থিত সর্বসাধারণের সঙ্গে থানার সার্বিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা বিষয়ক মুক্ত আলোচনা পরিচালনা করেন।

মুক্ত আলোচনায় উপস্থিতরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সহ বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করলে পুলিশ সুপার জানান:

“জনসাধারণ হলো পুলিশের শক্তির প্রধান উৎস। আমরা জনগণকে সঙ্গে নিয়ে সার্বিক সহযোগিতায় নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও গতিশীল করার জন্য সর্বদা প্রস্তুত।”

তিনি আরও বলেন, জনগণের জানমাল রক্ষা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং দুষ্কৃতকারীদের কার্যক্রম নিয়ন্ত্রণে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপস্থিতরা তাদের সমস্যা ও অভিযোগ তুলে ধরলে পুলিশ সুপার তা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

উক্ত অনুষ্ঠান অফিসার ইনচার্জ, হোসেনপুর থানা, মুহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ওপেন হাউজ ডে আয়োজনের মূল উদ্দেশ্য হলো আইনের শাসন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং পুলিশের স্বচ্ছ ও জনসচেতন কর্মকাণ্ড প্রচার করা।

মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন – মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

জনগণের সঙ্গে সরাসরি সংযোগ ও আইন-শৃঙ্খলা বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত পুলিশ সুপার জনগণকে আশ্বস্ত করেন সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে

জেলা পুলিশ কিশোরগঞ্জের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।

আপডেট সময় ০২:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬