ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব Logo বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার H.E. Mr. Ajit Singh ‌এর সাথে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত। Logo শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি কান্ট্রি ডিরেক্টরের সাথে শিক্ষামন্ত্রীর বৈঠক Logo রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য Logo ভুটান ও নেপালের রাষ্ট্রদূতরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন Logo কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কালিগঞ্জে দিনদুপুরে ছিনতাই: বিকাশ এজেন্ট গুরুতর আহত, এলাকায় আতঙ্ক Logo কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারলেই জীবন পরিপূর্ণ – সম্বর্ধনা অনুষ্ঠানে -এমপি হাফেজ মুহা: রবিউল বাশার Logo আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উৎসাহ ও সংকল্পের সাথে পালিত Logo মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের
প্রয়াত ডা. সন্তপদ রায়ের স্মৃতিচারণ ও মানবসেবার প্রতি শ্রদ্ধা; ইউএনও উজ্জ্বল রায় ফাউন্ডেশনের কাজের প্রশংসা করেছেন।

মধ্যনগরে এসপি রায় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৫৫৭ বার পড়া হয়েছে

কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সমাজসেবামূলক সংগঠন এসপি রায় ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ফাউন্ডেশনের কার্যালয়ে প্রয়াত চিকিৎসক ডা. সন্তপদ রায়ের সহধর্মিণী শিপ্রা রায়ের অর্থায়নে শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন অমিত রায় চৌধুরী জয়। এ সময় প্রয়াত ডা. সন্তপদ রায়ের মানবসেবামূলক কর্মকাণ্ড ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার।
অনুষ্ঠানে বক্তারা এসপি রায় ফাউন্ডেশনকে একটি নিবন্ধিত সমাজসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও উজ্জ্বল রায় সমাজকল্যাণে ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরামর্শ দেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক দীপংকর সরকার দিপু, জ্যোতির্ময় রায়, মো. আলী হোসেন, সুদর্শন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জনপ্রিয় সংবাদ

UNESCO–এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব

প্রয়াত ডা. সন্তপদ রায়ের স্মৃতিচারণ ও মানবসেবার প্রতি শ্রদ্ধা; ইউএনও উজ্জ্বল রায় ফাউন্ডেশনের কাজের প্রশংসা করেছেন।

মধ্যনগরে এসপি রায় ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

আপডেট সময় ০১:১৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬