ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার Logo অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর Logo দুর্ঘটনায় আহত ইউএইচএফপিও ডা. শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার Logo বাংলা একাডেমির যৌথ উদ্যোগে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন Logo মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় বিজিবি মোতায়েন Logo বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে। Logo ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার Logo শিশু বিকাশে জেলা পর্যায় পর্যন্ত শিশু একাডেমি সম্প্রসারণের কৃতিত্ব জিয়াউর রহমানের: মন্ত্রী জাহিদ হোসেন Logo ঐক্য চাই বিভেদ চাই না, ঐক্যের মাধ্যমেই বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে চাই’-মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। Logo বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চতে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সাতক্ষীরার কালিগঞ্জে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সকলের সহযোগিতা প্রয়োজন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে স্বচেষ্ট থাকব – জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৫৭২ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শিমুল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার সোহাল হোসেন জুয়েলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজিব, কালিগঞ্জ সেনা ক্যাম্পের অধিনায়ক নাহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল হোসেন।

প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা–০৩ আসনের ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন, জামায়াতে ইসলামীর পদপ্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার এবং মাইনোরিটি দলের প্রার্থী রুবেল হোসেন।

এছাড়া উপস্থিতির মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল ওহাব ও সেক্রেটারি মোঃ আব্দুর রউফ।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল।

এছাড়া ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, জাহাঙ্গীর আলমসহ বীর মুক্তিযোদ্ধা  ধর্মীয় নেতা, ব্যবসায়ীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা বক্তব্যে বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল ও গণমাধ্যমকে সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে জেলার মধ্যে কোনো ধরনের সহিংসতা, অনিয়ম কিংবা প্রভাব বিস্তারের চেষ্টা বরদাস্ত করা হবে না। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠ প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও পারস্পরিক সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার

সাতক্ষীরার কালিগঞ্জে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে সকলের সহযোগিতা প্রয়োজন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে স্বচেষ্ট থাকব – জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার

আপডেট সময় ০৪:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬