ঢাকা ১০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব Logo “মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালান ও ছিনতাই মামলার এজারভুক্ত আসামি গ্রেফতার”। Logo বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ Logo পঙ্গু হাসপাতালের দালাল দুলাল মিয়া নিজেই ডাক্তার নিজেই মালিক হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী Logo পাকিস্তান দিবসে পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত Logo মধ্যনগরের মাঝের ছড়ায় রহস্যজনক অগ্নিকাণ্ড, দোকানের সব মালামাল পুড়ে ছাই। Logo নেএকোনার কলমাকান্দায় স্বেচ্ছাসেবীদের প্রাণবন্ত মিলনমেলা, মানবিক কাজে এগিয়ে যাওয়ার আহ্বান। Logo হঠাৎ সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য প্রতিমন্ত্রী! Logo বাস্তব জীবনে নারীর শিক্ষা এবং মা-বাবা ছাড়া মূলত আসলে কিছুই নাই Logo মধ্যনগরের রামপুরে ঈদ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট মাঠে উচ্ছ্বাসে মেতেছে তরুণ সমাজ।
চারটি হত্যাসহ অপহরণ, বিস্ফোরক ও মাদক মামলার আসামি মোঃ কাল্লু ওরফে বোমা কাল্লু গ্রেফতার, আদালতে সোপর্দ

পল্লবী থানা পুলিশ চারটি হত্যাসহ অপহরণ, বিস্ফোরক ও মাদক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মোঃ কাল্লু ওরফে বোমা কাল্লুকে গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৫৫০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে চারটি হত্যাসহ অপহরণ, বিস্ফোরক ও মাদক মামলার আসামি এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম হলো- মোঃ কাল্লু ওরফে মোস্তাকিম হোসেন ওরফে বোমা কাল্লু (৩৭)।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গত (১০ জুন ২০২৫) পল্লবী থানায় রুজুকৃত একটি অপহরণ ও হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ কাল্লু ওরফে বোমা কাল্লু। উক্ত মামলার প্রেক্ষিতে বুধবার ০৭ জানুয়ারি পল্লবী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় সে পড়ে গিয়ে বাম পায়ে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র প্রদান করায় তাকে শনিবার (১৭ জানুয়ারি) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে হত্যা, অপহরণ, বিস্ফোরক ও মাদক সংক্রান্তে ছয়টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে এবং একটি মামলা পল্লবী থানায় বর্তমানে তদন্তাধীন। গ্রেফতারকৃত কাল্লু দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে অপহরণ ও মালামাল লুটতরাজ করে আসছিল। এছাড়াও পল্লবীর বিহারী ক্যাম্প ও বস্তি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি করত।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

চারটি হত্যাসহ অপহরণ, বিস্ফোরক ও মাদক মামলার আসামি মোঃ কাল্লু ওরফে বোমা কাল্লু গ্রেফতার, আদালতে সোপর্দ

পল্লবী থানা পুলিশ চারটি হত্যাসহ অপহরণ, বিস্ফোরক ও মাদক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মোঃ কাল্লু ওরফে বোমা কাল্লুকে গ্রেফতার

আপডেট সময় ০৩:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬