ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর Logo কার্যক্রম: নির্ধারিত স্থানে ব্যবসার জন্য ২ শতাধিক ব্যবসায়ীকে ডিজিটাল পরিচয়পত্র দিলো ডিএনসিসি Logo ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী; তদন্ত কমিটি গঠন Logo ৬ বছর পর তামিম হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি Logo হাম ও ডেঙ্গু মোকাবেলায় সরকার যথেষ্ট সক্ষম…স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন Logo বাউফলে বিনামূল্যে অসহায় মানুষের চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন Logo বাংলাদেশি জাতীয়তাবাদ একটি বহুত্ববাদী ও বৈচিত্র্যময় রাজনীতির কথা বলে – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক Logo পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব Logo ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই: ডিএসসিসি প্রশাসক
গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থান রোধ হবে — ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

রাজনৈতিক সংস্কৃতি পুনরুদ্ধারে নিয়ামক হিসেবে কাজ করবে গণভোট ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৫৬৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাজনৈতিক সংস্কৃতি পুনরুদ্ধারে নিয়ামক হিসেবে কাজ করবে গণভোট। এবারের গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে সর্বগ্রাসী ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

আজ সকালে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত জেলা ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

হবিগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এ সম্মেলন আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে দুটি ব্যালোট পেপার থাকবে। একটি সাদা, অন্যটি গোলাপি। সাদা ব্যালোট পেপারের মাধ্যমে সকলে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। গোলাপি রঙের ব্যালোটে জুলাই সনদের পক্ষে – বিপক্ষে ভোট দেয়ার সুযোগ আছে। জুলাই বিপ্লবের চেতনাকে প্রতিষ্ঠিত করার দায়বদ্ধতা থেকে গণভোটে ‘হ্যাঁ’ভোট প্রদানে জনসচেতনতা তৈরিতে কাজ করছে সরকার।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার অনুরোধ জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, এদেশে একবার কেউ
ক্ষমতায় যেতে পারলে ছলেবলে কৌশলে, প্রহসনের নির্বাচন দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। গণভোটের মাধ্যমে এরূপ হীন মানসিকতার পরিবর্তন ঘটবে। রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতির জাগরণ ঘটবে।

দেশের চাবি আপনার হাতে উল্লেখ করে উপদেষ্টা বলেন, অতীতে আমরা দেখেছি সরকারি দল ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করেছেন। আপনারা গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকলে আগামীতে কোনো সরকার দলের প্রয়োজনে ইচ্ছামাফিক সংবিধান পরিবর্তন করতে পারবে না। সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন করার প্রয়োজন হলে গণভোট আবশ্যক হবে। এছাড়া, মহান জাতীয় সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হবে।  ব্রিটেন, আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে সংসদে এরূপ উচ্চকক্ষ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’ এর মাধ্যমে গণভোট বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য প্রচার করা হয়।

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইয়াছমিন খাতুন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান, জেলা নির্বাচন অফিসার আনোয়র মাহমুদ বক্তব্য প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে জেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধিসহ সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা গণভোটের কার্যক্রম বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজারে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ ফারুক আলম ও জেলা নির্বাচন অফিসার দীপক কুমার রায় বক্তব্য প্রদান করেন।

ইলেক্ট্রিক স্কুল বাস আমদানিতে সব ধরনের শুল্ক-কর অব্যাহতি দিল এনবিআর

গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে ফ্যাসিবাদী রাজনীতির পুনরুত্থান রোধ হবে — ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

রাজনৈতিক সংস্কৃতি পুনরুদ্ধারে নিয়ামক হিসেবে কাজ করবে গণভোট ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

আপডেট সময় ১১:৩৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬