ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন। Logo সংঘের সঙ্গী সৎ হইলে স্বর্গে বাস, অসৎ হইলে সর্বনাশ Logo বাউফলে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ভস্মিভূত Logo শেখ হাসিনা দেশে ফেরার আগেই দেয়ালের জঙ্গিবাদী গ্রাফিতি মুছে ফেলার ঘোষণা এম বি কানিজের Logo আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ হবে Logo লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৬৫ বাংলাদেশি নাগরিক Logo মতিঝিল স্টেশনে নতুন নিয়ম মেট্রোরেলে সিট দখল ঠেকাতে Logo তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী Logo নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দায়ীদের  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ Logo নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ
দীর্ঘ বিলম্ব, বৈষম্যমূলক Liquidated Damage (LD) কর্তন ও অস্থিরতা বিদ্যুৎ খাতের স্থিতিশীলতা ও বিনিয়োগ আস্থাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে।

BPDB এর কাছে শুধুমাত্র HFO ভিত্তিক দেশীয় বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোর পাওনা প্রায় ১৪,০০০ কোটি টাকা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৩২ বার পড়া হয়েছে
আলী আহসান রবি : দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় দেশীয় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ দীর্ঘদিন ধরে BPDB এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এসব প্রতিষ্ঠান প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তবে দুঃখজনক বাস্তবতা হলো, বর্তমানে BPDB এর কাছে শুধুমাত্র HFO ভিত্তিক দেশীয় বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোর পাওনা প্রায় ১৪,০০০ কোটি টাকা, যেখানে প্রতিষ্ঠানভেদে ৮ থেকে ১০ মাস পর্যন্ত বিল বকেয়া রয়েছে। এই দীর্ঘ বিলম্বের ফলে Foreign Currency Fluctuation এবং ব্যাংক এর অতিরিক্ত সুদের কারণে সংশ্লিষ্ট কোম্পানিগুলো ইতোমধ্যে বিপুল আর্থিক ক্ষতির (প্রায় ৮,০০০ কোটি টাকা) সম্মুখীন হয়েছে।
Power Purchase Agreement (PPA) 13.2(j) no. clause অনুযায়ী, BPDB নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধে ব্যর্থ হলে বিদ্যুৎ কেন্দ্র থেকে BPDB এর বিদ্যুৎ সরবরাহ চাওয়ার অধিকার স্থগিত হয়ে যায় এবং একাধারে বিদ্যুৎ কেন্দ্রগুলো বিদ্যুৎ সরবরাহ স্থগিত করার অধিকার রাখে। কিন্তু জাতীয় স্বার্থ বিবেচনায় দেশীয় বিদ্যুৎ কোম্পানিগুলো কখনোই পূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ স্থগিত করেনি। বিপুল বকেয়া থাকা সত্ত্বেও বিদ্যুৎ কোম্পানিগুলো ব্যাংক থেকে ধারদেনা করে সাধ্যমতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছে।
বকেয়াজনিত আর্থিক সমস্যার কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলি যখনই উৎপাদন সীমিত করতে বাধ্য হয়েছে, তখনই BPDB NLDC এর মাধ্যমে কাল্পনিক চাহিদা সৃষ্টি করে LD এর পরিমাণ বাড়িয়েছে। এখানে উল্লেখ্য যে, BPDB এই কাল্পনিক চাহিদার বিপরীতে অপর্যাপ্ত সরবরাহ দেখিয়ে LD এর পরিমাণ বাড়িয়ে এমন একটি বৃহৎ সংখ্যায় নিয়েছে যাতে তাদের বকেয়া উল্লেখযোগ্যভাবে কম দেখায়। বর্তমানে বকেয়া বিল থেকে এই LD কোন কোম্পানির জন্য কর্তন করা হয়েছে আবার কোন কোম্পানির জন্য কর্তনের প্রক্রিয়া শুরু করেছে। উল্লেখ্য যে, এই কাল্পনিক LD এর একমাত্র কারণ BPDB এর দীর্ঘদিনের payment default |
এই পরিস্থিতিতে বর্তমান এবং আসন্ন নির্বাচিত সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি হতে পারে। আরও উদ্বেগের বিষয় হলো, BPDB এর LD সংক্রান্ত সিদ্ধান্ত দেশীয় এবং বিদেশি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভিন্নভাবে প্রয়োগ করা হচ্ছে। এতে বৈষম্যের সৃষ্টি হচ্ছে এবং এখাতে দেশি-বিদেশি বিনিয়োগ মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে।
এ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC)-এর শরণাপন্ন হলে তারা প্রক্রিয়াগত কারণ দেখিয়ে আবেদন খারিজ করে দেয়, যার বিরুদ্ধে কোম্পানিগুলো রিভিউ আবেদন দাখিল করেছে এবং বিষয়টি বর্তমানে বিচারাধীন। রিভিউ প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও BPDB এর LD কর্তনমূলক সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে, যা চুক্তি, ন্যায়সংগততা এবং জ্বালানি খাতের স্থিতিশীলতার পরিপন্থী।
বিদ্যুৎ খাতে বৈষম্যমূলক আচরণ, চুক্তি লঙ্ঘন ও বিনিয়োগ আস্থার সংকট
জাতীয় পর্যায়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হুমকির মুখে:
বাংলাদেশের বিদ্যুৎ খাতে বর্তমানে একটি গভীর উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) কর্তৃক Power Purchase Agreement (PPA)-এর শর্ত লঙ্ঘন করে বিদ্যুৎকেন্দ্রগুলোর বিল থেকে Excess Outage দেখিয়ে Liquidated Damage (LD) কর্তন এবং এই বিষয়ে অসম ও বৈষম্যমূলক আচরণ বিদ্যুৎখাতের স্থিতিশীলতা, বিনিয়োগ আস্থা ও জাতীয় স্বার্থের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
বর্তমানে প্রায় ৩০টি HFO ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র BPDB-কর্তৃক এই চুক্তির ব্যত্যয় ঘটিয়ে LD কর্তনের বিরুদ্ধে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC)-এর সামনে সালিশ প্রক্রিয়া রুজু করেছিল। তবে বিদ্যুৎকেন্দ্রগুলোর এই আবেদন ৮ই জানুয়ারি ২০২৬ তারিখে খারিজ করে দিয়ে BPDB-এর সঙ্গে আলোচনা করে বিবাদ মীমাংসার নির্দেশ দেওয়া হয়।
সালিশ চলমান থাকা অবস্থায় Hon’ble BERC কর্তৃক LD গণনা ও কর্তনের বিষয়ে Status Quo বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করা গেছে যে, Status Quo বহাল থাকা সত্ত্বেও BPDB আইনবহির্ভূতভাবে ক্ষেত্রবিশেষে কিছু বিদ্যুৎ প্রতিষ্ঠানের পাওনা থেকে LD কর্তন করেছে। এই বাস্তবতায় স্বাভাবিকভাবেই বিদ্যুৎ কোম্পানিগুলোর মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে রোজা ও আসন্ন সেচ মৌসুমের ঠিক আগে এ ধরনের বিরোধ বিদ্যুৎখাতে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলে খাত সংশ্লিষ্টরা মনে করছেন।
একই PPA, কিন্তু ভিন্ন আচরণ:
Barisal Electric Power Company Limited-এর ক্ষেত্রে BPDB কর্তৃক LD সংক্রান্ত আচরণ বিদ্যুৎখাতে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। জানা গেছে-
দুঃখজনকভাবে, চলমান সালিশ থাকা সত্ত্বেও একতরফা LD কর্তন, BERC-এর আদেশের ভিন্ন ব্যাখ্যা এবং বৈষম্যমূলক আচরণ বাংলাদেশের বিদ্যুৎখাতে policy unpredictability & regulatory risk স্পষ্ট করে তুলছে।
ইতোমধ্যেই শিল্পখাতে আলোচনা চলছে যে, এই ধরনের আচরণ শুধু নতুন দেশি-বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করছে না, বরং বিদ্যমান কিছু দেশি-বিদেশি বিনিয়োগকারীও তাদের বিনিয়োগ পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে।
বর্তমান ও নির্বাচিত সরকারের প্রতি সবিনয় নিবেদনঃ
চুক্তি অনুযায়ী অতি সত্বর বকেয়া পরিশোধ করা প্রয়োজন, তা না হলে আসন্ন রমজান ও গ্রীষ্ম মৌসুমে জ্বালানি সংকটের কারণে ব্যাপক Load Shedding এর সম্ভাবনা রয়েছে।
LD এর বিষয়ে চুক্তি অনুযায়ী দেশীয় ও বিদেশি উভয়ের জন্য একই ধরনের আচরণ নিশ্চিত না করা হলে, বিনিয়োগকারী, ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের বাধ্যবাধকতার কারণে জ্বালানি আমদানি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না।
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের সমস্যার সমাধানে নিয়মিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জহির উদ্দিন স্বপন।

দীর্ঘ বিলম্ব, বৈষম্যমূলক Liquidated Damage (LD) কর্তন ও অস্থিরতা বিদ্যুৎ খাতের স্থিতিশীলতা ও বিনিয়োগ আস্থাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে।

BPDB এর কাছে শুধুমাত্র HFO ভিত্তিক দেশীয় বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলোর পাওনা প্রায় ১৪,০০০ কোটি টাকা

আপডেট সময় ০৭:৫৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬