ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। Logo সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo ইউরোপের শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠাতে বাস্তবসম্মত ‘রোডম্যাপ’ তৈরির তাগিদ – তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন Logo ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির সনদ: প্রতিমন্ত্রী ফারজানা শারমীন Logo দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  Logo হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’ Logo প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত  চার প্রতারক গ্রেফতার করেছে সিটিটিসি Logo কৃষকের সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম. জাহিদ হোসেন Logo সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo তারেক রহমানের নেতৃত্বে দুই মাসেই সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান হয়েছে: সংস্কৃতিমন্ত্রী
এবার ভোটকেন্দ্রে প্রার্থী, ভোটার ও সাংবাদিকরা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন; গোপন কক্ষে ছবি তোলা যাবে না।

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করেছে ইসি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৬২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করেছে ইসি ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ব্যবহার না করার বিষয়টি প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। ইসি বলছে, এখন মোবাইল ফোন নিয়ে প্রার্থী ও ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারবেন। সেই সাথে ছবিও তুলতে পারবেন। তবে গোপন কক্ষের ছবি তোলা যাবে না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এসব কথা নিশ্চিত করেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
সচিব বলেন, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে দেওয়া নির্দেশনা সংশোধন করছে ইসি। এখন ভোটকেন্দ্রে সাংবাদিকরা যেতে পারবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৪০ জন বিদেশী সাংবাদিক ও পর্যবেক্ষক আসবেন বলেও জানান ইসি সচিব।
ইসি সচিব বলেন, ছবি তোলার ক্ষেত্রে শুধু পোলিং এজেন্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বিধিনিষেধ থাকবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে বিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন। এতে ভোটের দিন এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনাটি ছড়িয়ে পড়ে।

এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটারদের জন্য মোবাইল ফোন বহন নিষিদ্ধ থাকবে। তবে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

এবার ভোটকেন্দ্রে প্রার্থী, ভোটার ও সাংবাদিকরা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন; গোপন কক্ষে ছবি তোলা যাবে না।

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করেছে ইসি

আপডেট সময় ০৩:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬