ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo প্রধান উপদেষ্টার নিকট ‘নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার পর্যালোচনা কমিটি’র চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর Logo স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম ও ডিএমপি’র থানা পরিদর্শন Logo ভয়েস ফর জাস্টিস অবজারভার্স টিমের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৩৯৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ জন বিদেশী সাংবাদিক Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ Logo শুভেচ্ছা’ ও ‘দ্রুত টিকেট’-এর যাত্রা শুরু Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা আইল্যান্ড ইকোপার্ক উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
ডিবি-মতিঝিল বিভাগের অভিযান; উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ৭ লাখ ৬০ হাজার টাকা।

৩৮ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৩২ বার পড়া হয়েছে
আলী আহসান রবি : রাজধানীর মুগদা এলাকা থেকে ৩৮ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মো. সোহেল রানা (৩৫) ও ২। মো. বাপ্পারাজ।
রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) সকাল আনুমানিক ১০ : ৪০ ঘটিকায় মুগদা থানাধীন সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, রবিবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-মতিঝিল বিভাগের উক্ত টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি কুমিল্লা জেলা হতে মাদকের একটি চালান ঢাকা নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল মুগদা থানাধীন সায়েদাবাদ খিলগাঁও সড়কের পশ্চিম পার্শ্বে কমলাপুর ফুট ওভার ব্রিজ সংলগ্ন এসি বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক কারবারি সোহেল রানা ও বাপ্পারাজকে ৩৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য সাত লক্ষ ৬০ হাজার টাকা। এ সময় তাদের হেফাজত হতে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ডিবি-মতিঝিল বিভাগের অভিযান; উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ৭ লাখ ৬০ হাজার টাকা।

৩৮ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

আপডেট সময় ০৩:৫৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬