ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি Logo কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর  জানাযা সম্পন্ন Logo বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  Logo হজযাত্রীদের সেবায় গাফিলতি নয়—হজক্যাম্পে ধর্মমন্ত্রীর আকস্মিক পরিদর্শন Logo বাউফলে ছাত্রদল নেতা সৈকতের মৃত্যুতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির শোক Logo মুজিবনগর দিবস উদযাপনে নেই সরকারি কোন আয়োজন Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ বাণিজ্যমন্ত্রীর Logo মোহাম্মদপুরে হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার করেছে র‌্যাব-২, আরও আসামি ধরতে অভিযান চলছে Logo হজ ফ্লাইটের আগে হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে ধর্মমন্ত্রী, সেবার মান নিশ্চিতের নির্দেশ
বাংলাদেশের সম্ভাবনাময় শিল্পখাতে নরওয়ের বিনিয়োগ বাড়ানোর আহ্বান

শিল্প মন্ত্রীর সাথে নরওয়ে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৫৪৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির- এর সাথে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরল্ড গুলব্রান্ডসেন ( Håkon Arald Gulbrandsen ) আজ শিল্প মন্ত্রণালয়ে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ ও নরওয়ের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য ও শিল্প খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

শিল্পমন্ত্রী বলেন, নরওয়ে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং বিশ্বস্ত উন্নয়ন অংশীদার।   বাংলাদেশ শিল্পায়ন ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্ব দিচ্ছে। তিনি নরওয়ের উদ্যোক্তাদের বাংলাদেশের সম্ভাবনাময় শিল্পখাতে বিনিয়োগের আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, নরওয়ে ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে এবং শিল্প, জাহাজ নির্মাণ, জাহাজ রিসাইক্লিং, পরিবেশবান্ধব প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে।  তিনি ভবিষ্যতে দুই দেশের মধ্যে শিল্প ও  বাণিজ্য ক্ষেত্রে বিনিয়োগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।

সাক্ষাতে  উভয়ে শিল্প উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে যৌথভাবে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত

এ সময় অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

বাংলাদেশের সম্ভাবনাময় শিল্পখাতে নরওয়ের বিনিয়োগ বাড়ানোর আহ্বান

শিল্প মন্ত্রীর সাথে নরওয়ে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০২:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬