ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা Logo হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প Logo রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি
রাজধানীতে পুলিশের অভিযানে উন্মোচিত সংঘবদ্ধ কঙ্কাল চোর চক্র; বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে বিক্রির অভিযোগ।

৪৭ টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৫৪৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাজধানীর তেজগাঁও থানা এলাকা হতে ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো– ১। কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক (২৫) ২। মোঃ আবুল কালাম (৩৯) ৩। আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ (৩২) ৪। মোঃ ফয়সাল আহম্মেদ (২৬)। এসময় তাদের হেফাজত হতে বিভিন্ন প্লাষ্টিকের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় ৪৭ (সাতচল্লিশ) টি  মাথার খুলি সহ মানব দেহের বিভিন্ন অঙ্গের হাড় উদ্ধার করা হয়।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, থানা এলাকার আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়াস্থ ১নং গেটের সম্মুখে রাস্তার উপর অবৈধ উপয়ে কবরস্থান থেকে মানব কঙ্কাল সংগ্রহ করে বিক্রয় করার উদ্দেশ্যে একজন ব্যক্তি অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে  (৯ মার্চ) রাত আনুমানিক ০১:৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে কাজী জহুরুল ইসলাম ওরফে সৌমিককে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে (৯ মার্চ) সকাল অনুমানিক ০৭:১০ ঘটিকায় তেজগাঁও কলেজের সামনে অভিযান পরিচালনা করে মোঃ আবুল কালাম ও আসাদুল মুন্সী ওরফে জসিম  ওরফে এরশাদকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে  দুইটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। পরবর্তীতে  গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ দুপুর অনুমানিক ৩:৩০ ঘটিকায়  দেশের বিভিন্ন কবরস্থান হতে অবৈধভাবে গোপনে কবর খুড়ে মানব কঙ্কাল চুরি করে রাখা উত্তরা পশ্চিম থানাধীন “Sapporo Dental College & Hospital” এর হোস্টেলে অভিযান পরিচালনা মোঃ ফয়সাল আহম্মেদকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে  কক্ষ  নং-৪০২ এ ছড়ানো ছিটানো অবস্থায় ৪৪ (চুয়াল্লিশ) টি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্র গাজীপুরসহ দেশের বিভিন্ন কবরস্থান হইতে মানব কঙ্কাল চুরি করে বিভিন্ন জনের কাছে চড়া দামে বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত মোঃ আবুল কালামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২১ টি এবং গ্রেফতারকৃত আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা

রাজধানীতে পুলিশের অভিযানে উন্মোচিত সংঘবদ্ধ কঙ্কাল চোর চক্র; বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে বিক্রির অভিযোগ।

৪৭ টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ

আপডেট সময় ০৮:০০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬