ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের Logo সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা Logo হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প
র‍্যাব-২ এর বিশেষ অভিযান: পলাতক অস্ত্র-সন্ত্রাসী রুবেলকে আটক, অবৈধ অস্ত্র উদ্ধার

হতে ০১টি দেশীয় পিস্তলসহ ০১ (এক) জন অস্ত্রধারী’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ৫৩৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগান নিয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র‍্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বাবর রোড এলাকা হতে ০১টি দেশীয় পিস্তলসহ অস্ত্রধারী সন্ত্রাসী রুবেল ওরফে দাগী রুবেল (২৭) কে অদ্য ২২/০৩/২০২৬ ইং তারিখ রাতে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, অদ্য ২২/০৩/২০২৬ ইং তারিখ রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ জানতে পারে যে, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বাবর রোড এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসীরা অস্ত্রসহ অবস্থান করছে। এরই প্রেক্ষিতে র‍্যাব-২ উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে র‍্যাব-২ এর আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী রুবেল ওরফে দাগী রুবেল (২৭)কে ০১টি দেশীয় অস্ত্র (শাটারগান) সহ গ্রেফতার করে র‍্যাব-২। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রটি যাচাই করে দেখা যায় অস্ত্রটির কোনো লাইসেন্স এবং বৈধ কাগজপত্র নেই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় যে, সে রাজধানীর মোহাম্মদপুরসহ আশপাশের বিভিন্ন জায়গায় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। উল্লেখ যে, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় মাদক, সন্ত্রাসী কার্যকলাপসহ মোট ০৫টি মামলা রয়েছে। র‍্যাব আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে।

উদ্ধারকৃত আলামত ও আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

র‍্যাব-২ এর বিশেষ অভিযান: পলাতক অস্ত্র-সন্ত্রাসী রুবেলকে আটক, অবৈধ অস্ত্র উদ্ধার

হতে ০১টি দেশীয় পিস্তলসহ ০১ (এক) জন অস্ত্রধারী’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২

আপডেট সময় ০৮:২২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬