ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প Logo রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি Logo মাদক নির্মূলে সমাজের সকলকে এক যোগে কাজ করতে হবে- ড. মাসুদ এমপি Logo হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও নতুন ভবনের উদ্বোধন
ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা; শাহবাগ থেকে অভিযানে ধরা পড়ে আসামি

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও  ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি-নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরি করে প্রতারণার সঙ্গে জড়িত এক প্রতারক গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৫৩৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি-নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরি করে প্রতারণার সঙ্গে জড়িত এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) । গ্রেফতারকৃতের নাম হলো মোঃ রিপন (২৩)।

ডিবি সূত্র জানায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে ফেসবুকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি তৈরি করে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল। উক্ত তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ সোমবার (৩০ মার্চ) বিকাল আনুমানিক ০৪:৩০ ঘটিকায় শাহবাগ থানাধীন পিজি হাসপাতালের ক্যান্সার ভবনের সামনে ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে মোঃ রিপনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোবাইল ফোন বিশ্লেষণ করে “Doctor. Ayesha Khatun”নামের একটি ভুয়া ফেসবুক আইডি লগইন অবস্থায় পাওয়া যায়। এই আইডি দিয়ে আইজিপি মহোদয়সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে প্রতারণা করা হচ্ছিল।

গ্রেফতারকৃত রিপন তার সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন ধরে এই প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা; শাহবাগ থেকে অভিযানে ধরা পড়ে আসামি

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও  ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি-নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরি করে প্রতারণার সঙ্গে জড়িত এক প্রতারক গ্রেফতার

আপডেট সময় ১১:১২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬