ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা Logo হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প Logo রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি
ঢাকার পল্টনে ডিবির অভিযানে আটক; দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে রাজধানীতে বিক্রির অভিযোগ

তিন হাজার পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেয ডিবি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ৫৩৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই বছরের সাজাপ্রাপ্ত জিআর ওয়ারেন্টভুক্ত এক পলাতক  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (মতিঝিল) বিভাগ। গ্রেফতারকৃতের নাম- সাবিনা বেগম ওরফে সাবিকুর নাহার (৩৮)।

ডিবি মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) বিকাল আনুমানিক ৫.২০ ঘটিকায় গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর পল্টন থানাধীন ভিআইপি রোডস্থ হকস্ বে-কার সেন্টার শো-রুমের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকালে তার হেফাজত থেকে তিন হাজার পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৯ লাখ টাকা। এসময় তার কাছ থেকে একটি কাঁধের ব্যাগ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

ডিবি মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সাবিনা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশ এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে পূর্বে দুই বছরের সাজাপ্রাপ্ত একটি জিআর ওয়ারেন্টও ছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা

ঢাকার পল্টনে ডিবির অভিযানে আটক; দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে রাজধানীতে বিক্রির অভিযোগ

তিন হাজার পিস ইয়াবাসহ সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেয ডিবি

আপডেট সময় ১০:৩২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬