ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা Logo হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। Logo কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু Logo শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী Logo রাজশাহীর সিল্ক উন্নত করতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম  Logo মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য নির্বাচিত হলেন ব্রাহ্মণপাড়ার মাসুদ রানা। Logo Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন: ডেংগু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের Logo জিয়া সরণি খাল পুনরুদ্ধার ও আধুনিকায়নে ডিএসসিসি’র ব্যাপক উদ্যোগ: দ্রুত বাস্তবায়িত হচ্ছে ৩০০ কোটি টাকার প্রকল্প Logo রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি
পুরুষ ডাবলসে গালিব-জয়ের সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রশংসা

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৫৩২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি : পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপের পুরুষ ডাবলসে স্বর্ণপদক জয় করায় সিফাত উল্লাহ গালিব ও নাজমুল ইসলাম জয়কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। প্রতিমন্ত্রী এক বার্তায় বলেন, আন্তর্জাতিক এই আসরে বাংলাদেশের তরুণ শাটলারদের এমন অর্জন দেশের জন্য অত্যন্ত গৌরবের। ফাইনালে নেপালের শক্তিশালী জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ায় তিনি গালিব ও জয়ের অদম্য স্পৃহার ভূয়সী প্রশংসা করেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, দক্ষিণ এশিয়ার ৬টি দেশের অংশগ্রহণে লিয়াকত জিমনেসিয়াম হলে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের নৈপুণ্য ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে গালিব ও জয়ের ২–১ সেটের এই জয় তাদের কঠোর পরিশ্রম ও টেকনিক্যাল শ্রেষ্ঠত্বেরই প্রমাণ।

প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, এই বিজয়ী জুটি ভবিষ্যতে বাংলাদেশকে আরও অনেক আন্তর্জাতিক সাফল্য উপহার দেবে। তিনি খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।

জনপ্রিয় সংবাদ

সীমান্তে চোরাচালান ও বিমান বন্দরে যাত্রী হয়রানি বন্ধে শ্রমমন্ত্রীর নির্দেশনা

পুরুষ ডাবলসে গালিব-জয়ের সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রশংসা

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

আপডেট সময় ১২:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬