ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নতুন অন্তর্বর্তী সরকার এলে ভোটে যেতে প্রস্তুত আওয়ামী লীগ Logo শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা  Logo মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে চেকপোস্ট ডিউটি জোরদার Logo নবাবগঞ্জে বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ পলাতক আসামি গ্রেফতার Logo বরগুনা জেলায় একযোগে চেকপোস্ট, আইনশৃঙ্খলা কড়া নজরদারিতে Logo পাথরঘাটায় বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার এবং ৮ টি গাড়ি আটক Logo আশ্রয় প্রতিদিনের সম্পাদক বেলায়েত হোসেন টিপু’র মৃত্যুতে   কবির নেওয়াজ রাজ গভীর শোকাহত Logo হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই – উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ Logo আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর যে সিদ্ধান্ত নিলো বাংলাদেশ Logo অনুষ্ঠিত হয় মাস্টারক্লাস, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক।

বাউফলে বাবা ও দুই ছেলেকে কুপিয়ে জখম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৫:০১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • ৬১৬ বার পড়া হয়েছে

মোঃ খলিলুর রহমান, বাউফল, পটুয়াখালী: জমি সংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া এলাকায় আজ শনিবার আশিষ চন্দ্র দাস (৩৪) ও তাঁর বড় ভাই অসীম চন্দ্র দাস (৪০) এবং বাবা মধু সূধন দাসকে (৬৫) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহত ব্যক্তিদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা, আহত ব্যক্তিদের স্বজন ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কালাইয়া গ্রামের মধু সূধন দাসের (৬৫) সঙ্গে একই এলাকার রনজিৎ দাসের (৫৫) বিরোধ চলে আসছে। আজ শনিবার সকাল আটটার দিকে রনজিৎ লোকজন নিয়ে ওই বিরোধীয় জমি মাপঝোঁক করে দখলে নেওয়ার চেষ্টা চালান। এতে মধু সূধন বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে  মধু সূধনকে থাপ্পর মারেন রনজিৎ। তাঁকে রক্ষা করতে তাঁর (মধু সূধন) দুই ছেলে আশিষ ও অসীম এগিয়ে গেলে তাঁদেরকেও রনজিৎ দাসের রাজীব চন্দ্র দাস (৩০) ও সজীব চন্দ্র দাসের (২৬) নেতৃত্বে ছয়-সাতজনের একটি দল ছুরিকাঘাত করে ও কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজীব চন্দ্র দাস বলেন,‘তাঁদের জমি জবর দখল করে রেখেছে মধু সূধন দাস। এ নিয়ে তাঁর বাবা রনজিৎ দাস কথা বলায় মধু সূধন দাস ও তাঁর লোকজন তাঁর বাবাকে (রনজিৎ) মারধর করে। খবর পেয়ে তাঁরা গিয়ে তাঁর বাবাকে রক্ষা করেছেন। তখন মধু সূধন দাসের লোকজনের সঙ্গে হাতাহাতি হয়েছে।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন,‘জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং আহত ব্যক্তিদের খোঁজখবর নিয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন অন্তর্বর্তী সরকার এলে ভোটে যেতে প্রস্তুত আওয়ামী লীগ

বাউফলে বাবা ও দুই ছেলেকে কুপিয়ে জখম

আপডেট সময় ০৩:০৫:০১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪