ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নতুন অন্তর্বর্তী সরকার এলে ভোটে যেতে প্রস্তুত আওয়ামী লীগ Logo শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা  Logo মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে চেকপোস্ট ডিউটি জোরদার Logo নবাবগঞ্জে বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ পলাতক আসামি গ্রেফতার Logo বরগুনা জেলায় একযোগে চেকপোস্ট, আইনশৃঙ্খলা কড়া নজরদারিতে Logo পাথরঘাটায় বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার এবং ৮ টি গাড়ি আটক Logo আশ্রয় প্রতিদিনের সম্পাদক বেলায়েত হোসেন টিপু’র মৃত্যুতে   কবির নেওয়াজ রাজ গভীর শোকাহত Logo হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই – উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ Logo আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর যে সিদ্ধান্ত নিলো বাংলাদেশ Logo অনুষ্ঠিত হয় মাস্টারক্লাস, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক।

আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৪ সমাপ্ত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ৬০৭ বার পড়া হয়েছে
ঢাকা, ১৪ নভেম্বর ২০২৪ (বৃহস্পতিবার): আজ (১৪ নভেম্বর ২০২৪) সদর দপ্তর ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া।
প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী চ্যাম্পিয়ন ও বাংলাদেশ সেনাবাহিনী রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও, এ প্রতিযোগিতায় কর্পোরাল মোঃ সোলায়মান তনু (বাংলাদেশ সেনাবাহিনী) শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য, গত ১০ নভেম্বর ২০২৪ তারিখ হতে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ, অন্যান্য অফিসারগণ, জেসিও ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতার মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক সক্ষমতা, প্রশিক্ষণের মান উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য আরো মজবুত হবে বলে আশা করা যায়।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন অন্তর্বর্তী সরকার এলে ভোটে যেতে প্রস্তুত আওয়ামী লীগ

আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৪ সমাপ্ত

আপডেট সময় ০৭:১৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪