ঢাকা ০৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে চেকপোস্ট ডিউটি জোরদার Logo নবাবগঞ্জে বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ পলাতক আসামি গ্রেফতার Logo বরগুনা জেলায় একযোগে চেকপোস্ট, আইনশৃঙ্খলা কড়া নজরদারিতে Logo পাথরঘাটায় বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার এবং ৮ টি গাড়ি আটক Logo আশ্রয় প্রতিদিনের সম্পাদক বেলায়েত হোসেন টিপু’র মৃত্যুতে   কবির নেওয়াজ রাজ গভীর শোকাহত Logo হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই – উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ Logo আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর যে সিদ্ধান্ত নিলো বাংলাদেশ Logo অনুষ্ঠিত হয় মাস্টারক্লাস, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক। Logo যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব – ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন Logo পল্লবী থানা পুলিশ চারটি হত্যাসহ অপহরণ, বিস্ফোরক ও মাদক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মোঃ কাল্লু ওরফে বোমা কাল্লুকে গ্রেফতার

বর্তমান সরকারের ১০০ দিনের অর্জন প্রত্যাশা মাফিক হয়েছে : বাণিজ্য উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • ৫৯৮ বার পড়া হয়েছে

ঢাকা, ১৮ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ : বাংলাদেশে এখন ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ বিরাজ করছে। কোরিয়ার বিনিয়োগকারীগণ বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়াতে আগ্রহী হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ সোমবার বিকালে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত Mr. Park Young-sik এর সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপদেষ্টা এ প্রত্যাশার কথা ব্যক্ত করেন। স্বাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। শেখ বশিরউদ্দীন বলেন, ছাত্রজনতার অভ্যূত্থান বাংলাদেশে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এখান থেকে পিছনে ফেরা যাবে না। এসময় বর্তমান সরকারের ১০০ দিনের অর্জন প্রত্যাশা মাফিক হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন , বাংলাদেশ – কোরিয়া মুক্ত বাণিজ্য চুক্তি হলে দুইদেশই লাভবান হবে। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ছাড়াও জনগণের সাথে জনগণের সম্পর্কোন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাণিজ্য উপদেষ্টা কোরিয়ার রাষ্ট্রদূতকে লাইট ইঞ্জিনিয়ারিং ও চামড়া শিল্পে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের রপ্তাণি প্রক্রিয়াকরণ অঞ্চলে কোরিয়ার আরো বেশি বিনিয়োগ প্রত্যাশা করেন। কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের যুব শ্রেণির মানুষের সংখ্যা বেশি। টেকনলোজিতে তাদের দক্ষতা বৃদ্ধিতে কোরিয়া কাজ করতে চায়।এসময় তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে তাদের চলমান কর্মকাণ্ড সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। রাষ্ট্রদূত বলেন, পৃথিবীর অন্যান্য দেশ বাংলাদেশে দুই একটি সিলেক্টেড খাতে বিনিয়োগ করলেও কোরিয়া ইতোমধ্যে অনেক খাতেই বিনিয়োগ করেছে। ভবিষ্যতে বিনিয়োগ আরো বাড়বে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে চেকপোস্ট ডিউটি জোরদার

বর্তমান সরকারের ১০০ দিনের অর্জন প্রত্যাশা মাফিক হয়েছে : বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় ০৫:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪