ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ নির্ভর করছে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর – আলী ইমাম মজুমদার Logo গণভোট ও নির্বাচনের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo গণভোটে ঐক্যমত (হ্যাঁ) রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে মালয়শিয়ায় সর্বদলীয় আলোচনা সভা অনুষ্ঠিত। Logo পুরুষ–নারীর কিচ্ছা : এলো নির্বাচনি ইচ্ছা ।। সম্পাদক  সৈয়দা রাশিদা বারী Logo আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে Logo মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এর গেজেট প্রকাশ Logo মধ্যনগর থানা ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে দুইজন গ্রেপ্তার। Logo ইতালি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করে, জুলাই সনদ: উপমন্ত্রী Logo হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন জিডি মূলে উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ Logo ভারত বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে

নড়াইলে অতিরিক্ত মদ্যপানে দশম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • ৬১০ বার পড়া হয়েছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের কালিয়ায় পূজা উপলক্ষে মদপানে স্কুলছাত্রীর মৃত্যু। নড়াইলের কালিয়া উপজেলায় মদপানে পূজা কর (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এতে ত্রীনয়নী বিশ্বাস নামে আরও এক স্কুলছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার নড়াগাতি থানার মহাজন গ্রামের মালোপাড়ায় এ ঘটনা ঘটে। পূজা করের মদপানে মৃত্যু হলেও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিষয়টি জানাজানি হয়।
পূজা কর গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের ননী বিশ্বাসের মেয়ে। অপর স্কুলছাত্রী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আবাশপুর গ্রামের পলাশ বিশ্বাসের মেয়ে ত্রীনয়নী বিশ্বাস।
জানা গেছে, পূজা উপলক্ষে পূজা কর ও তার খালাতো বোন ত্রীনয়নী মামাবাড়ি মহাজন গ্রামে বেড়াতে যায়। পূজা-পর্বনে তারা দু’জনে অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক পূজা কর কে মৃত ঘোষণা করেন। অপর ত্রীনয়নী  হাসপাতালে চিকিৎসা অবস্থায় আছে।
এদিকে পূজা কর ও ত্রীনয়নীর স্বজন ও পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলতে চাইলে তারা মদ্যপানের বিষয়টি গোপন রেখে এড়িয়ে যায়।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালিদ সাইফুল্লাহ বেলাল জানান, পূজা করকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার পরিবার জানায়, সে অতিরিক্ত মদ্যপান করেছিল। তাদের লোকজনের চাপের কারণে বিষয়টি পুলিশকে আমরা জানাতে পারি নাই তারা লাশ হাসপাতাল থেকে নিয়ে যায়।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, মদপানে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে কিনা সেটা আমি দেখিনি বলতে পারবো না। তবে অন্য একজন মদপানে অসুস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মো. আশিকুর রহমান বলেন, এ ঘটনার ব্যাপারে আমাদের কেউ কিছু জানান নাই, খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী পাঁচ বছরের ভবিষ্যৎ নির্ভর করছে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর – আলী ইমাম মজুমদার

নড়াইলে অতিরিক্ত মদ্যপানে দশম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট সময় ১০:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪