ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক মো: রায়হান ওরফে রেহান(৪৫) হত্যা মামলার ০৪ জন আসামি গ্রেফতার। Logo মানিকগঞ্জে ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী Logo 1xBet 1хБет закачать нате Андроид Адденда 1xbet Android apk Скачать бесплатно Logo Закачать 1xBet 13415611 официальная версия, лишать торрент Logo জেলা বিশেষ শাখা (ডিএসবি) কিশোরগঞ্জের সদস্যদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময়। Logo Kaziyning eng mashhur o’g’irliklari qanday qilib ma’lum jinoyatchilar muvaffaqiyat qozongan Logo 1xBet закачать получите и распишитесь Андроид и iOS Ввести адденда 1хБет APK из должностного сайта Logo 1xbet Рабочее зеркало оформление а также вход в вкусовой агрокабинет Logo Промокоды 1xBet: до $800 при регистрации, фрибеты в «Витрине» а еще Race Logo “ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ” মাননীয় ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদয়।

খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)’র জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ৫৯০ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি: অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস এর সহযোগিতায় ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে দিনব্যাপী সাভারের আশুলিয়ার খাগানে অবস্থিত ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের প্রতিষ্ঠান মায়ের হাসি জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এই ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: এম ফখরুল ইসলাম (কিডনী বিশেষজ্ঞ ও সার্জন), আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের কার্ডিওলজিস্ট ও সিনিয়র কনসালটেন্ট ডা: সুব্রত মিস্ত্রী (হৃদরোগ বিশেষজ্ঞ), গাইনী বিশেষজ্ঞ ডা: হোসনে নাজনীন, ডা: নায়লা পারভিন, ডা: ডি এম আবু সাদ্দাম, ডা: সারিন আক্তার শান্তা, ডা: সারওয়াত জাহান সুপা এবং ডা. ফাহরিমা আক্তার যুথিসহ একটি দক্ষ মেডিকেল টিম এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমান, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের পরিচালক ও লায়ন্স ক্লাব ইন্টারন্যশল জেলা ৩১৫-এ২ রিজিওন চেয়ারপার্সন ইকবাল মাসুদ, রিজিওন চেয়ারপার্সন লায়ন এস.এম মেহেদী হাসান, প্রকল্প সমন্বয়কারী শরিফুল ইসলাম, মায়ের হাসি জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ক্লিনিক ব্যবস্থাপক আনোয়ার হোসেন প্রমুখ।

উদ্বোধনী সভায় প্রফেসর ড. গোলাম রহমান বলেন, হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) সারা জীবন মানবতার কল্যাণে কাজ করেছিলেন। তার জীবনব্যাপী সেবা ছিল সকল ধর্ম, মত ও পথের ঊর্ধ্বে মানবতার সেবা। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসও মানবতার কল্যাণে উৎসর্গিত।

স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ বলেন, তার আদর্শ বাস্তবায়নে ঢাকা আহ্ছানিয়া মিশন নিরলস কাজ করে যাচ্ছে। খাগান, বিরুলিয়া এলাকার মানুষের স্বাস্থ্য সেবায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর প্রতিষ্ঠা করেছে মায়ের হাসি জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এই হাসপাতাল খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর আদর্শে মানুষের সেবায় কাজ করে যাবে। মিশন স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. নায়লা পারভিন সকল চিকিৎসক ও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনে যারা সহযোগিতা করেছে বিশেষ করে লায়ন ক্লাব অব ঢাকা ওয়েসিসকে ধন্যবাদ জানান।

উক্ত ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২৫০ জনেরও অধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় ফ্রি ঔষধ প্রদান, ডায়াবেটিস পরীক্ষা, ওজন পরিমাপ এবং রক্তচাপ নির্ণয় করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেলা গোয়েন্দা শাখা, নারায়ণগঞ্জ কর্তৃক মো: রায়হান ওরফে রেহান(৪৫) হত্যা মামলার ০৪ জন আসামি গ্রেফতার।

খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)’র জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় ১২:২০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪