ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ Logo বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo উপকূল শুধু দুর্যোগের ক্ষেত্র নয়, অর্থনীতির বড় চালিকাশক্তি: জাতীয় উপকূল সম্মেলনে – হোসেন জিল্লুর রহমান Logo ভূমি জটিলতার মূল কারণ দ্বৈত নিয়ন্ত্রণ ব্যবস্থা: সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ Logo থাই রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ Logo ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সনাক্ত করা হয়েছে: ডিএমপি Logo হর্নের মাধ্যমে শব্দদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পুলিশ সার্জেন্টদের প্রতি পরিবেশ উপদেষ্টার আহ্বান Logo ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ Logo নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ Logo বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাসমূহের সহযোগিতার আশ্বাস

মাদক থেকে সুস্থ্যতা ধরে রাখতে পুনঃ আসক্তি প্রতিরোধ করতে হবে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • ৫৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সারা বিশব্যাপী মাদক নির্ভরশীলতা একটি বড় সমস্যা হিসাবে দেখা দিয়েছে। বাংলাদেশেও মাদক নির্ভরশীলতা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। মাদক নির্ভরশীলতা একটি জটিল ও পুনঃআসক্তিমূলক মস্তিষ্কের রোগ। যেহেতু মাদক নির্ভরশীলতা একটি ক্রমবর্ধমান, দীর্ঘস্থায়ী এবং মারাত্মক অবস্থা তাই মাদক থেকে সুস্থ্যতা ধরে রাখতে পুনঃআসক্তি প্রতিরোধ করতে হবে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২ টায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে রিল্যাপ্স প্রতিরোধে পরিবারের ভূমিকা শীর্ষক পারিবারিক সভায় এসব কথা বলেন বক্তারা। উক্ত সভায় মূল বক্তব্য উপস্থাপনা করেন আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের মনোচিকিৎসক ডা: মো: আখতারুজ্জামান সেলিম। তিনি তার উপস্থাপনায় মাদক নির্ভরশীলদের চিকিৎসা পদ্ধতি, ল্যাপ্স, রিল্যাপ্স, রিল্যাপ্স ফ্যাক্টর, রিল্যাপ্স প্রতিরোধের কৌশল এবং এক্ষেত্রে পরিবারের কার্যকারী ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। এসময় কেন্দ্রটির কাউন্সেলর ফাতেমা তাসরিন মিতু ও মাহমুদা আলম, কেস ম্যানেজার শরিফা খাতুন এবং সহকারী কেন্দ্র ব্যবস্থাপক রোজিনা খাতুন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সমাজকে মাদকমুক্ত রাখতে এবং মাদকনির্ভরশীল ব্যক্তিরে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে ঢাকা আহ্ছানিয়া মিশন গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় ঢাকার শ্যামলীতে অবস্থিত আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র ২০১৪ সাল থেকে মাদক নির্ভরশীল নারীদের সুস্থতার জন্য সেবা দিয়ে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

মাদক থেকে সুস্থ্যতা ধরে রাখতে পুনঃ আসক্তি প্রতিরোধ করতে হবে

আপডেট সময় ০৪:১৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪